Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • জলাবদ্ধতা নিরসনে ভবদহের বুরুলি খাল খনন উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অমিত
  • উপশহর ডি ব্লক প্রাথমিক বিদ্যালয়র প্রাক্তণ শিক্ষক আব্দুল খালেককে সংবর্ধনা প্রদান
  • খুলনা জেলা পরিষদ দুর্নীতি মুক্ত ঘোষণা দিলেন প্রশাসক বাপ্পী
  • দল বদলে প্রভাব বিস্তার: চাঁদাবাজি, দখলবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে বেপরোয়া শাহ আলম
  • রামপাল সচেতন নাগরিক সমাজের কমিটি গঠন আহবায়ক জালাল উদ্দিন সদস্য সচিব সবুর রানা
  • যশোরে তেল পাম্প আকস্মিক পরিদর্শনে প্রতিমন্ত্রী অমিত
  • এবার যশোরে গ্যাসের দাম বৃদ্ধির গুজব
  • ‘ফ্রাঙ্কেনস্টাইন’-এ মুগ্ধ দর্শক
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, মার্চ ২৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

বিয়ে ভেঙে যাওয়ায় যুবককে চার মামলায় ফাঁসানোর অভিযোগ

যশোরে সংবাদ সম্মেলন
banglarbhoreBy banglarbhoreজুলাই ২৭, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোরে তরুণী ও তার পরিবারের বিরুদ্ধে বিয়ে ভেঙে যাওয়ায় এক যুবককে হয়রানিমূলক চারটি মামলায় ফাঁসানোর অভিযোগ উঠেছে। কাবিননামায় ৭৫ লাখ টাকা দেনমোহর দাবি ও একাধিক ছেলের সঙ্গে মেয়েটির অনৈতিক সম্পর্কের অভিযোগে বিয়ে ভেঙে যায়। এতে ক্ষুব্ধ হয়ে মেয়েটির পরিবারের সদস্যরা হয়রানিমূলক মামলা দায়ের করেছে। মিথ্যা মামলা, অপপ্রচার ও সামাজিকভাবে হেয় করে ওই যুবকের পরিবারকে বিপর্যস্ত করা হয়েছে। রোববার প্রেসক্লাব যশোর মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন শহরের পূর্ববারান্দী মোল্লাপাড়া ঢাকা রোড এলাকার লোকমান হোসন। তিনি এ বিষয়ে নিরপেক্ষ তদন্ত করে হয়রানি থেকে মুক্তির দাবি জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে লোকমান হোসেন দাবি করেন, প্রায় এক বছর আগে একই এলাকার আনোয়ার হোসেনের কন্যা ফারজানা খাতুন ঐশির সঙ্গে পারিবারিকভাবে আমার ছেলে তামিমের বিয়ের আলোচনা চলছিল। এ সময় তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে বিয়ের দিন নির্ধারিত হওয়ার পর আনোয়ার হোসেন বিয়ের কাবিন হিসেবে ৭৫ লাখ টাকা দাবি করেন, যা অযৌক্তিক হওয়ায় আমরা আপত্তি করি। আমরা জানতে পারি ঐশির সঙ্গে একাধিক ছেলের অনৈতিক সম্পর্ক রয়েছে। এমনকি একটি ছেলের সঙ্গে তার অন্তরঙ্গ মুহূর্তের ছ্িব আমাদের কাছে পাঠানো হয়। এ অবস্থায় বিয়ে ভেঙে যায়। এরপর আমার ছেলে তামিমকে ঘিরে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে আনোয়ার হোসেন, তার মেয়ে ঐশি ও ভাই দেলোয়ার হোসেনসহ অজ্ঞাতনামা ৩-৪জন। তারা মিথ্যা মামলা দায়ের করেছে। যা সম্পূর্ণ কাল্পনিক ও ভিত্তিহীন। পুলিশ প্রভাবিত হয়ে কোন রকম তদন্ত ছাড়াই সেসব মামলা রেকর্ড করেছে। যার ফলে আমার পরিবার চরম হয়রানির শিকার হচ্ছে। মামলাবাজ আনোয়ার হোসেন একদিকে পুলিশকে ম্যানেজ করে মিথ্যা মামলা দিয়ে আমাদের হয়রানি করছে। অন্যদিকে বিভিন্ন পত্রিকায় মিথ্যা ও বানোয়াট তথ্য সরবরাহ করে আমার পরিবার ও আমার ছেলের সম্মানহানি ও সামাজিকভাবে হেয় করছে। এ ঘটনার প্রেক্ষিতে আমার ছেলে আদালতে দুটি মামলা করেছে।

লোকমান হোসেন আরও দাবি করেন, মীমাংসার নাম করে আমার ছেলেকে ডেকে নিয়ে সুপরিকল্পিতভাবে নাটক সাজিয়ে মেয়ে ঐশি ও ভাই দেলোয়ার হোসেনকে দিয়ে দুটি মামলা দায়ের করেছে। পুলিশ কর্মকর্তা আত্মীয়ের প্রভাব খাটিয়ে তদন্ত ছাড়াই ওই মামলা রেকর্ড করা হয়েছে। তারা আদালতে আরও দুটি মিথ্যা অভিযোগে মামলা করেছে। মিথ্যা ও কাল্পনিক সাজানো অভিযোগে দায়ের করা চারটি মামলা নিরপেক্ষ তদন্ত দাবি করছি। পাশাপাশি আমাদের পরিবারের নিরাপত্তা দাবি করছি।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন লোকমান হোসেনের চাচা সোহরাব হোসন ও আকিকুর রহমান।

তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত আনোয়ার হোসেন। তার দাবি, লোকমান হোসেনের সব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। বরং তিনি নিজে যে মামলাগুলো করেছেন, প্রত্যেকটির ঘটনা সত্য। এক বছর ধরে লোকমান ও তার পরিবারের লোকজন তাদেরকে ডিস্টার্ব করছে। এসব ঘটনার জেরে তিনি একাধিক মামলা দায়ের করেছেন।’

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

জলাবদ্ধতা নিরসনে ভবদহের বুরুলি খাল খনন উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অমিত

মার্চ ২৮, ২০২৬

উপশহর ডি ব্লক প্রাথমিক বিদ্যালয়র প্রাক্তণ শিক্ষক আব্দুল খালেককে সংবর্ধনা প্রদান

মার্চ ২৮, ২০২৬

খুলনা জেলা পরিষদ দুর্নীতি মুক্ত ঘোষণা দিলেন প্রশাসক বাপ্পী

মার্চ ২৮, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.