Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • হৃদরোগীদের বাড়তি সতর্কতা জরুরি
  • যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল : ৫০% কমিশনে চলছে রোগী বেচাকেনা !
  • যশোরে জেলা মানবাধিকার সুরক্ষা কমিটির ত্রৈমাসিক সভা
  • যশোরে বিজিবির অভিযানে চোরাচালানি মালামাল জব্দ
  • যশোরে অস্ত্র ও ককটেলসহ যুবক আটক : ফাঁসানোর অভিযোগে মানববন্ধন
  • যশোর ক্লাবের নতুন কমিটি বরণ ও পরিচিতি অনুষ্ঠান
  • মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাব: ৮৫ দেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি
  • ইরানী প্রেসিডেন্ট কার্যালয়ে ইসরাইয়েলি হামলা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, মার্চ ১২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

বিশ্ব কুষ্ঠ দিবস উপলক্ষে চৌগাছায় র‌্যালি

banglarbhoreBy banglarbhoreজানুয়ারি ২৫, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

চৌগাছা সংবাদদাতা

বিশ্ব কুষ্ঠ দিবস-২০২৬ উপলক্ষে যশোরের চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে রোববার এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রতিপাদ-“কুষ্ঠ রোগ নিরাময়যোগ্য, সামাজিক কুসংস্কারই প্রকৃত বাধা”-কে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে কুষ্ঠ রোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।

সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে একটি সচেতনতামূলক র‌্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানুল মিজান রুমী। তিনি বলেন, কুষ্ঠ একটি সম্পূর্ণ নিরাময়যোগ্য রোগ।

 আধুনিক চিকিৎসা পদ্ধতিতে নিয়মিত ও সঠিক চিকিৎসা নিলে কুষ্ঠ রোগ সম্পূর্ণ ভালো হয় এবং রোগী স্বাভাবিক জীবনযাপন করতে পারেন।

 কিন্তু সামাজিক কুসংস্কার, ভয় ও ভুল ধারণার কারণে অনেক রোগী সময়মতো চিকিৎসা নিতে আগ্রহী হন না, যা রোগ নিরাময়ের পথে প্রধান অন্তরায়।

অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে অংশগ্রহণকারীরা কুষ্ঠ রোগ নির্মূলে সচেতনতা বৃদ্ধির অঙ্গীকার ব্যক্ত করেন এবং সমাজ থেকে কুষ্ঠ রোগসংক্রান্ত সব ধরনের কুসংস্কার দূর করার আহ্বান জানান।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

হৃদরোগীদের বাড়তি সতর্কতা জরুরি

মার্চ ১১, ২০২৬

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল : ৫০% কমিশনে চলছে রোগী বেচাকেনা !

মার্চ ১১, ২০২৬

যশোরে জেলা মানবাধিকার সুরক্ষা কমিটির ত্রৈমাসিক সভা

মার্চ ১১, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.