কাজী নূর
তিনদিনব্যাপী বিশ্ব নাট্য দিবস উদযাপনের দ্বিতীয় দিনে যশোরে জমে উঠেছে নাট্য মঞ্চ। শহরের মুনশি মেহেরুল্লাহ ময়দানের রওশন আলী মঞ্চে একে একে চারটি নাটক মঞ্চস্থ হয়ে দর্শকদের মুগ্ধ করেছে।

বিশ্ব নাট্য দিবস উদযাপন পর্ষদ, যশোরের আয়োজনে বিকেল পাঁচটা থেকে শুরু হওয়া এ আয়োজনে পরিবেশিত নাটকগুলো হলো—ব্যঞ্জন যশোরের “কণ্ঠরোধের শব্দযুদ্ধ”, প্রত্যয় থিয়েটারের “যুদ্ধযন্ত্র”, উদীচী যশোরের “অজ্ঞাতনামা” এবং বিবর্তন ঝিকরগাছার “পাথর”

নাটকগুলোতে সমসাময়িক সামাজিক বাস্তবতা, মানবিক সংকট এবং প্রতিবাদের ভাষা উঠে আসে, যা দর্শকদের মধ্যে গভীর ভাবনার জন্ম দেয়।

অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারী নাট্যদলগুলোর হাতে সম্মাননা তুলে দেন দেশের জনপ্রিয় অভিনেতা সমু চৌধুরী এবং যশোরের নাট্য ব্যক্তিত্ব আব্দুল আফফান ভিক্টোর।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ব নাট্য দিবস উদযাপন পর্ষদের আহ্বায়ক নওরোজ আলম খান চপলসহ নাট্য ব্যক্তিত্ব মহিউদ্দিন লালু, এস এম নুরুজ্জামান বকুল, সানোয়ার আলম খান দুলু, এজেডএম সালেক, মাস্উদ জামান, আমিনুর রহমান হিরু, আলমগীর বাবু ও আবুল হাসান তুহিন প্রমুখ।

Share.
Exit mobile version