Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • শ্যামনগরে প্রতিবন্ধীদের সহায়ক উপকরণ বিতরণ
  • রামপালে বর্ণবৈষম্য বিলোপ দিবস পালিত
  • সাতক্ষীরার মধুবাগ আবাসিক এলাকা উন্নয়ন কমিটির ডাস্টবিন বিতরণ
  • ‘যশোর গণহত্যা দিবস’ পালনে প্রস্তুতি সভা
  • কপিলমুনিতে এইচআরবিএ প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • যশোরে অসহায়দের মাঝে খাদ্য সামগ্রি বিতরণ
  • যশোরে সংখ্যালঘু পরিবারের জমি দখল ও হামলা : দেশত্যাগের হুমকি
  • যশোরে সরকারি জমি দখল ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, মার্চ ৩১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস : সাদাছড়ির আধুনিকায়ন ও দৃষ্টি প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নের আহ্বান

banglarbhoreBy banglarbhoreঅক্টোবর ১৫, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
‘সাদাছড়ির আধুনিকায়ন, দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির উন্নয়ন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত হয়েছে। বুধবার সকালে কালেক্টরেট ভবন চত্বরে দিবসটি উপলক্ষে র‌্যালি ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ৪৫ জন দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির মাঝে সাদাছড়ি বিতরণ করে জেলা প্রতিবন্ধী সংস্থা।

র‌্যালিতে অংশগ্রহণ করে, বারীনগর সমাজ কল্যাণ সংস্থা, আদ্-দ্বীন ওয়েল ফেয়ার সেন্টার, জয়তী সোসাইটি, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, জেলা সমাজসেবা কার্যালয়, সুইট প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়, আসরাফ ফাউণ্ডেশন সেন্টার ফর ডিজঅ্যাবিলিটি ইন ডেভেলপমেন্টসহ বিভিন্ন সংগঠন।

আলোচনা সভায় জেলা প্রশাসক আজাহারুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বলেন, যারা চোখে দেখে না, তাদের জন্য সাদাছড়ি দিবস। কিন্তু চোখ থাকতে যারা দেখে না তাদের কী বলবেন? তিনি আশা প্রকাশ করেন, আগামী দিনে নতুন প্রযুক্তির মাধ্যমে দৃষ্টি প্রতিবন্ধীদের জীবনমানের আরও উন্নয়ন ঘটবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) খান মাসুম বিল্লাহ, সমাজসেবা অধিদপ্তর যশোরের উপ-পরিচালক হারুন অর রশিদ, জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আকমল হোসেন, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুনা আফরিণ, এডাব যশোরের সহসভাপতি শাহজাহান নান্নু প্রমুখ।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

শ্যামনগরে প্রতিবন্ধীদের সহায়ক উপকরণ বিতরণ

মার্চ ৩১, ২০২৬

রামপালে বর্ণবৈষম্য বিলোপ দিবস পালিত

মার্চ ৩১, ২০২৬

সাতক্ষীরার মধুবাগ আবাসিক এলাকা উন্নয়ন কমিটির ডাস্টবিন বিতরণ

মার্চ ৩১, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.