Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে তেল পাম্প আকস্মিক পরিদর্শনে প্রতিমন্ত্রী অমিত
  • এবার যশোরে গ্যাসের দাম বৃদ্ধির গুজব
  • ‘ফ্রাঙ্কেনস্টাইন’-এ মুগ্ধ দর্শক
  • নানা কর্মসূচিতে যশোরে বিশ্ব নাট্য দিবস পালন
  • ঈদের পরও জমেনি যশোরের বাজার, মুরগির দামে ঊর্ধ্বগতি
  • যশোরে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা এনসিপির
  • যথাযোগ্য মর্যাদায় যশোরে মহান স্বাধীনতা দিবস পালিত
  • চৌগাছায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কলেজ শিক্ষক নিহত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, মার্চ ২৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

বেজপাড়া তালতলা রাস্তা উন্মুক্তের দাবিতে আবেদন

banglarbhoreBy banglarbhoreজুলাই ২২, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোর পৌরসভার ৮নং ওয়ার্ড বেজপাড়ার বাসিন্দারা দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি পেতে পৌরসভার কাছে আবেদন জানিয়েছেন এলাকাবাসী। মঙ্গলবার সকালে পৌরসভায় লিখিত আবেদন করেন ভুক্তভোগীরা।

আবেদনে উল্লেখ করা হয়েছে, বেজপাড়া তালতলা রাস্তার সংযোগ সড়কটি স্থানীয় “১২ ঘর কলোনি”র কিছু বাসিন্দা অবৈধভাবে দখল করে স্থাপনা নির্মাণ করায় জনসাধারণের চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এর ফলে এলাকাবাসীর দৈনন্দিন জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

এই রাস্তাটি বন্ধ হয়ে যাওয়ায় স্থানীয় বাসিন্দাদের প্রায় আধা কিলোমিটার পথ ঘুরে তালতলা বাজারে যেতে হচ্ছে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছে স্কুলগামী শিশুরা, যাদের প্রতিদিন অনেকটা পথ ঘুরে স্কুলে যাতায়াত করতে হয়। পৌরসভার আওতাধীন এই গুরুত্বপূর্ণ রাস্তাটি বন্ধ থাকায় এলাকাবাসীর অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে।

অধিবাসীদের পক্ষে রেশমী আক্তার, সানজিদা খাতুনসহ ২৪ জন এই আবেদনে সমর্থন জানিয়েছেন।

তারা পৌর কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানিয়েছেন, অনতিবিলম্বে রাস্তাটি উন্মুক্ত করে জনসাধারণের চলাচলের উপযোগী করে তোলার পাশাপাশি এর প্রয়োজনীয় সংস্কার কাজ সম্পন্ন করতে। এই পদক্ষেপ এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে বলে তারা মনে করছেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে তেল পাম্প আকস্মিক পরিদর্শনে প্রতিমন্ত্রী অমিত

মার্চ ২৮, ২০২৬

এবার যশোরে গ্যাসের দাম বৃদ্ধির গুজব

মার্চ ২৭, ২০২৬

‘ফ্রাঙ্কেনস্টাইন’-এ মুগ্ধ দর্শক

মার্চ ২৭, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.