Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • পদ্মায় বাস ডুবে দুজনের মৃত্যু : নিখোঁজ অনেক, তোলা হচ্ছে বাসটি
  • লিবার্টি সু কোম্পানি যশোরের প্রতারণা
  • স্বাধীনতা দিবসে যশোরে দিনব্যাপি কর্মসূচি
  • যে যার অবস্থান থেকে সমাজ উন্নয়নে কাজ করার আহ্বান: যশোর বোর্ড চেয়ারম্যান
  • স্বাধীনতা দিবস উপলক্ষে যশোরে সম্মিলিত সাংস্কৃতিক আয়োজন
  • মণিরামপুরে গণহত্যা দিবস পালিত
  • বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নানা আয়োজেন গণহত্যা দিবস পালন
  • যশোরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় গণহত্যা দিবস পালিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, মার্চ ২৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

বেনাপোলে প্রতিপক্ষের হামলায় যুবক খুন

banglarbhoreBy banglarbhoreমে ১০, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোর বোনাপোলের খড়িডাঙ্গা গ্রামে প্রতিপক্ষের হামলায় সুমন হোসেন (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের নূর ইসলামের ছেলে। শনিবার যশোর জেনারেল হাসপাতলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জানা যায়, কয়েক বছর আগে সুমন ৪০ হাজার টাকার বিনিময়ে একই গ্রামের মশিয়ার, মফিজুল ও শহিদুল্লাহর কাছ থেকে ১২ শতক জমি চাষের জন্য বন্ধক রাখেন। চুক্তিপত্র শেষ হয়ে যাওয়ায় সুমন মশিয়ারদের কাছে টাকা ফেরত চাইতে থাকে।

কিন্তু তারা টাকা ফেরত না দিয়ে জমিটি নিজেদের দখলে নিয়ে বিভিন্ন তালবাহানা শুরু করে। শুক্রবার রাতে সুমন আবারও টাকা চাইতে মশিয়ারদের বাড়িতে যান। এ সময় তাদের দু’জনের মধ্যে কথাকাটাকাটি হয়। এরপর সুমন ঘটনাস্থাল ত্যাগ করে খড়িডাঙ্গা গ্রামের আনিছুরের দোকানের সামেন দাঁড়িয়ে চা খচ্ছিলেন। এ সময় মশিয়ার, মফিজুল ও শহিদুল্লাহসহ অজ্ঞাত ৭/৮ জন তাকে এলোপাতাড়ি মারপিট করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতলে ভর্তি করে।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকালে সুমনের মৃত্যু হয়।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ রাসেল মিয়া জানান, তিনিসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এখনও পর্যন্ত কেউ মামলা করেনি। তবে, এ হত্যার সাথে জড়িতদের আটক করতে পুলিশ কাজ করছে। দ্রুত আসামি আটক করা হবে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

পদ্মায় বাস ডুবে দুজনের মৃত্যু : নিখোঁজ অনেক, তোলা হচ্ছে বাসটি

মার্চ ২৬, ২০২৬

লিবার্টি সু কোম্পানি যশোরের প্রতারণা

মার্চ ২৫, ২০২৬

স্বাধীনতা দিবসে যশোরে দিনব্যাপি কর্মসূচি

মার্চ ২৫, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.