Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ক্রেতাশূন্য মাছবাজার
  • কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের ইফতার অনুষ্ঠিত
  • দাদা রিপনের ১৭তম হত্যাবার্ষিকী আজ
  • যশোর সীমান্তে বিজিবির অভিযানে চোরাচালানি মালামাল আটক
  • বাগেরহাটের মোংলা-ঘোষিয়াখালী চ্যানেলে বাঁধ দেয়ার চেষ্টা : প্রতিমন্ত্রীর নির্দেশে ভণ্ডুল
  • ঝিনাইদহে অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
  • জীবননগরে রজনীগন্ধা ফুল চাষ করে লাভবান চাষি
  • দুই শতাধিক শ্রমজীবী মানুষের সাথে আইডিয়ার ইফতার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, মার্চ ১৪
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

বেনাপোলে বৈষম্যবিরোধী ছাত্রদের মতবিনিময়

banglarbhoreBy banglarbhoreঅক্টোবর ৫, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বেনাপোল সংবাদদাতা
সন্ত্রাস, দুর্নীতি, মাদক, চাঁদাবাজি দূর করতে বেনাপোলে মতবিনিময় সভা হয়েছে। শনিবার বেলা ১১ টায় সকল শ্রেণী পেশার মানুষের সাথে এ মতবিনিময় সভা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সমন্বয় কমিটি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেনাপোল হাইস্কুলের সাবেক শিক্ষক আব্দুল মান্নান।

অনুষ্ঠানে বেনাপোল বৈষম্যবিরোধি ছাত্র আন্দোলনের ছাত্র নেতা আকাশ বলেন, বেনাপোল একটি গুরুত্বপূর্ণ স্থলবন্দর। এই পথে প্রতিদিন কয়েক হাজার রোগী যাতায়াত করার পাশাপাশি এখানে হাজারো লোকের বসবাস ও কর্মস্থল। তাদের যথাযথ চিকিৎসায় একটি হাসপাতাল জরুরি। এ সময় তিনি ব্যবসায়ীর নিয়মিত ট্রেড লাইসেন্স নবায়নসহ পৌরসভা প্রদত্ত নাগরিক সেবা ও থানা প্রদত্ত সেবা হয়রানিমুক্ত করার দাবি জানান। একই সাথে সন্ত্রাস,চাঁদাবাজ ও মাদক নিয়ন্ত্রণে প্রতিমাসে বিশেষ অভিযান চালানোর আহবান জানান।

অন্যান্য বক্তারা বলেন, সীমান্তে বিজিবি চোরাচালানাীদের তালিকা তৈরি করে অভিযান পরিচালনা করতে হবে। বিজিবি পাসপোর্ট যাত্রীদের আটক মালের স্লিপ প্রদান করবে। সীমান্তে অঞ্চলে মানুষের নিরাপত্তার জন্য বিজিবির টহল জোরদার করতে হবে। এছাড়া ইমিগ্রেশনে যাত্রী সেবার মান বৃদ্ধি করতে হবে। কোন পাসপোর্ট যাত্রীর কাছ থেকে কোন অর্থ নেয়া যাবে না। এবং ইমিগ্রেশন এর মধ্যে দালালদের তৎপরতা বন্ধ করতে হবে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বেনাপোল পোর্ট থানা ওসি রাছেল মিয়া, বেনাপোল সিএন্ডএফ এজেন্টের সাবেক সভাপতি মফিজুর রহমান স্বজন, বেনাপোল ইমিগ্রেশন ওসি ওমর ফারুক, বেনাপোল বাজার কমিটির সভাপতি আবু তালেব, বিএনপি নেতা নাজিম উদ্দিন, আতিকুর রহমান সনি, মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি হাফিজুর রহমান প্রমুখ।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ক্রেতাশূন্য মাছবাজার

মার্চ ১৩, ২০২৬

কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের ইফতার অনুষ্ঠিত

মার্চ ১৩, ২০২৬

দাদা রিপনের ১৭তম হত্যাবার্ষিকী আজ

মার্চ ১৩, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.