Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ঈদ-তাদের বিচ্ছিন্নতার প্রতীক
  • ঈদের আনন্দের আড়ালে দায়িত্বরত নীরব বেদনায়-বীর!
  • বাংলার ভোরের ইফতার ও ঈদ উপহার বিতরণ
  • ঈদ সমাগত জমে উঠেছে আতর-টুপি-জায়নামাজের বাজার
  • ঈদে নিয়ন্ত্রিত ভোজন রাখবে সুস্থ
  • সাবেক কৃতি খেলোয়াড় যশোরের পরিচিত মুখ বাবুর ইন্তেকাল
  • যশোরে বিজিবির অভিযানে চোরাচালানী পণ্য জব্দ
  • ঈদ সামনে রেখে যশোরে পরিবহন খাতে ভোক্তার অভিযান, জরিমানা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, মার্চ ২৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

বেনাপোলে বোমা বিস্ফোরণে দুই শ্রমিক আহত

banglarbhoreBy banglarbhoreফেব্রুয়ারি ৪, ২০২৬Updated:ফেব্রুয়ারি ৫, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোরের বেনাপোল সীমান্তে মাটি খননের সময় পরিত্যাক্ত বোমা বিস্ফোরণে দুই শ্রমিক আহত হয়েছেন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ ও বিজিবি। বুধবার বেলা ১১টার দিকে বেনাপোল পোর্ট থানাধীন বালুন্ডা গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, বালুন্ডা গ্রামের কাচারিপাড়া গ্রামের জাকির সরদার ও আব্দুল কাদের।

বেনাপোল পোর্ট থানা পুলিশের ওসি তদন্ত আব্দুল হাই জানান, বাথরুম তৈরি করতে গর্ত খনন করছিলেন আহত শ্রমিকরা। এ সময় হঠাৎ করেই বোমা বিস্ফোরণে দুই শ্রমিক আহত হন।

এ সময় আশেপাশের লোকজন তাদেরকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তাদের অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল যশোরে রিফার্ড করেন। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে বোমার আলামত উদ্ধার করা হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কারা কি উদ্দেশ্যে বোমা রেখেছিল তদন্ত করে দেখা হচ্ছে।

নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফ হোসেন জানান, ঘটনা জানার সাথে সাথে তিনি সহ পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এদিকে স্থানীয়রা জানান, নির্বাচনে প্রভাব বিস্তারে এসব বোমা সংগ্রহ করা হতে পারে। বিষয়টি প্রশাসনকে গুরুত্বের সাথে খতিয়ে দেখার আহবান জানান।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ঈদ-তাদের বিচ্ছিন্নতার প্রতীক

মার্চ ২১, ২০২৬

ঈদের আনন্দের আড়ালে দায়িত্বরত নীরব বেদনায়-বীর!

মার্চ ১৯, ২০২৬

বাংলার ভোরের ইফতার ও ঈদ উপহার বিতরণ

মার্চ ১৮, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.