Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে তেল পাম্প আকস্মিক পরিদর্শনে প্রতিমন্ত্রী অমিত
  • এবার যশোরে গ্যাসের দাম বৃদ্ধির গুজব
  • ‘ফ্রাঙ্কেনস্টাইন’-এ মুগ্ধ দর্শক
  • নানা কর্মসূচিতে যশোরে বিশ্ব নাট্য দিবস পালন
  • ঈদের পরও জমেনি যশোরের বাজার, মুরগির দামে ঊর্ধ্বগতি
  • যশোরে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা এনসিপির
  • যথাযোগ্য মর্যাদায় যশোরে মহান স্বাধীনতা দিবস পালিত
  • চৌগাছায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কলেজ শিক্ষক নিহত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, মার্চ ২৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

বেনাপোলে যুবদলের যৌথ কর্মীসভায় নির্বাচনী প্রস্তুতি জোরদারের আহ্বান

banglarbhoreBy banglarbhoreজুলাই ১৬, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

শার্শা সংবাদদাতা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নির্বাচনী প্রস্তুতি জোরদার করার লক্ষ্যে শার্শা উপজেলা ও বেনাপোল পৌর যুবদলের উদ্যোগে যৌথ কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেল সাড়ে ৪টায় বেনাপোল সানরুফ চত্বরে শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ্জোহা সেলিমের সভাপতিত্বে এবং যশোর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিএনপির সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি।
এ সময় তিনি আগামী দিনের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন এবং দলের শৃঙ্খলা রক্ষা করে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ দেন।

তিনি বলেন জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামতে হবে। তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষ প্রতীককে বিজয়ী করাই আমাদের লক্ষ্য।”

এ সময় উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু, শার্শা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক তাজ উদ্দিন, বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক আবু তাহের ভারত, সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান আক্তার, শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম শহিদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু, বেনাপোল পৌর যুবদলের আহবায়ক মফিজুর রহমান বাবু, বেনাপোল পৌর যুবদলের সদস্য সচিব রাহানুজ্জামান দিপু, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ওমর ফারুক, বেনাপোল পৌর ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম আরিফসহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে তেল পাম্প আকস্মিক পরিদর্শনে প্রতিমন্ত্রী অমিত

মার্চ ২৮, ২০২৬

এবার যশোরে গ্যাসের দাম বৃদ্ধির গুজব

মার্চ ২৭, ২০২৬

‘ফ্রাঙ্কেনস্টাইন’-এ মুগ্ধ দর্শক

মার্চ ২৭, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.