শার্শা সংবাদদাতা
যশোরের বেনাপোলে প্রথম শ্রেণীর এক শিশু ধর্ষণের অভিযোগে ইকবাল হোসেন নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
আজ (রোববার) সকালে বেনাপোল পোর্ট থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। আটক ধর্ষক ইকবাল বেনাপোল পৌরসভার কাগজপুকুর গ্রামের মুজিবর রহমানের ছেলে।
স্থানীয়রা জানান, শনিবার বিকেলে বেনাপোল কাগজপুকুর গ্রামে প্রথম শ্রেণীতে পড়ুয়া এক শিশু পাশের বাড়িতে অন্য শিশুদের সাথে খেলা করার সময় ওই বাড়িতে থাকা বখাটে যুবক ইকবাল হোসেন তাকে মুখ চেপে ধরে ঘরে নিয়ে ধর্ষণ করে। এসময় শিশুটির চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে এসে ধর্ষককে ধরে ফেলে এবং শিশুটিকে উদ্ধার করে।
এ ঘটনায় শিশুটির পরিবার ধর্ষকের বিরুদ্ধে বিচার চেয়ে থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ তাকে গ্রেফতার করে। পরে আলামত সংগ্রহ করতে শিশুটিকে মেডিকেল পরীক্ষার জন্য গতকাল সকালে যশোর সদর হাসপাতালে পাঠানো হয়।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত জানান, থানায় অভিযোগ পাওয়ার পরপরই দ্রুত সময়ে ধর্ষণকারী ইকবালকে গ্রেফতার করা হয়। আসামির বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।
শিরোনাম:
- চিকিৎসা নিতে পশু হাসপাতালে হনুমান
- কুষ্টিয়ায় মাজারে হামলা ও পীর হত্যার প্রতিবাদে যশোরে মানববন্ধন
- গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবিতে যশোরে জামায়াতের সমাবেশ
- প্রধানমন্ত্রীর শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা হবে : জেলা প্রশাসক
- যশোরে উদীচীর দুই দিনব্যাপি বর্ষবরণ উৎসব
- যশোরে জমি বিরোধে হত্যা : মামলা তুলতে হুমকি
- যশোর জেলা আ.লীগ সভাপতি শ্যোন-এ্যারেস্ট
- দুলাইভায়ের বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা চাঁদাবাজ চক্রের ফাঁদে পড়ার দাবি তরুণীর
