বিবি প্রতিবেদক
যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে বৃহস্পতিবার বিকেলে ৫শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ মনির হোসেন (২২) ও ফাতেমা বেগম (৫০) নামে দুইজন আটক হয়েছেন।
আটক আসামিরা হলো চট্টগ্রামের কর্নফুলী থানা এলাকার মনির হোসেন ও বেনাপোল পোর্ট থানার দিঘিরপাড় গ্রামের ফাতিমা বেগম (৫০)।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন ভক্ত জানান, দিঘিরপাড় গ্রামের একটি বাগানে মাদক ব্যবসায়ীরা ইয়াবা ট্যাবলেট বেচাকেনা করছে। এমন সংবাদের ভিত্তিতে এসআই মোস্তাফিজুর রহমান, এএসআই ইমামুলসহ পুলিশ ফোর্স সেখানে অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ তাদেরকে হাতেনাতে আটক করেন।
তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে যশোর কোর্টে সোপর্দ করা হয়েছে।
শিরোনাম:
- চিকিৎসা নিতে পশু হাসপাতালে হনুমান
- কুষ্টিয়ায় মাজারে হামলা ও পীর হত্যার প্রতিবাদে যশোরে মানববন্ধন
- গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবিতে যশোরে জামায়াতের সমাবেশ
- প্রধানমন্ত্রীর শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা হবে : জেলা প্রশাসক
- যশোরে উদীচীর দুই দিনব্যাপি বর্ষবরণ উৎসব
- যশোরে জমি বিরোধে হত্যা : মামলা তুলতে হুমকি
- যশোর জেলা আ.লীগ সভাপতি শ্যোন-এ্যারেস্ট
- দুলাইভায়ের বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা চাঁদাবাজ চক্রের ফাঁদে পড়ার দাবি তরুণীর
