বেনাপোল প্রতিনিধি
বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্তে অভিযান চালিয়ে ৭০০ বোতল ফেনসিডিল ও নগদ ২৯ হাজার ৫০০ টাকাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে যশোর র্যাব-৬।
গতকাল দুপুরে যশোর র্যাব-৬ এর দপ্তর থেকে এক প্রেস ব্রিফিংয়ে জানান, সোমবার বিকেলে বেনাপোলের পুটখালী গ্রামের জনৈক ব্যক্তির আম বাগানের সীমান্ত ঘেঁষা ইছামতি নদীর ধারে অভিযান চালিয়ে পুটখালী গ্রামের নয়ন হোসেন (২৫) ও বিল্লাল হোসেনকে (২১) গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব জানায়, যশোর র্যাব-৬ এর নিয়মিত টহল দলের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিকে বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের একটি আম বাগান এলাকার অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে ৭০০ বোতল ফেনসিডিল ও মাদক বিক্রির ২৯ হাজার ৫০০ টাকা উদ্ধার উদ্ধার করা হয়।
যশোর র্যাব-৬ এর কম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন বলেন, গতকাল দুপুরে মাদক আইনে মামলা দিয়ে তাদেরকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
শিরোনাম:
- ঈদ-তাদের বিচ্ছিন্নতার প্রতীক
- ঈদের আনন্দের আড়ালে দায়িত্বরত নীরব বেদনায়-বীর!
- বাংলার ভোরের ইফতার ও ঈদ উপহার বিতরণ
- ঈদ সমাগত জমে উঠেছে আতর-টুপি-জায়নামাজের বাজার
- ঈদে নিয়ন্ত্রিত ভোজন রাখবে সুস্থ
- সাবেক কৃতি খেলোয়াড় যশোরের পরিচিত মুখ বাবুর ইন্তেকাল
- যশোরে বিজিবির অভিযানে চোরাচালানী পণ্য জব্দ
- ঈদ সামনে রেখে যশোরে পরিবহন খাতে ভোক্তার অভিযান, জরিমানা
