Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • শ্যামনগরে তেলের জন্য দেড় কিলোমিটার দীর্ঘ লাইন
  • শার্শার কায়বা ইউনিয়ন শাখা ছাত্র শিবিরের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
  • মেয়ের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি হলো না: সিরাজুল-কোহিনুরের শেষ আশ্রয় পাশাপাশি দুটি কবরে
  • যশোরে ইয়াবাসহ আটক ১
  • এক নিমেষে শেষ একটি পরিবার : পাশাপাশি তিন কবরে চিরনিদ্রায় শায়িত বাবা-নাতনি ও ছেলে
  • নানাবাড়ি বেড়াতে এসে প্রাণ গেল শিশু জান্নাতের
  • কেশবপুরে ঈদের ছুটির ভেতরেও অব্যাহত ছিল পরিবার পরিকল্পনা বিভাগের সেবা
  • সাবেক খেলোয়াড় বাবুর জানাজা ও দাফন সম্পন্ন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, মার্চ ২৪
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ভাতার টাকা পাননি : কোটচাঁদপুর ঈদ বঞ্চিত তের সহস্রাধিক মানুষ

banglarbhoreBy banglarbhoreমার্চ ২৪, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

কোটচাঁদপুর সংবাদদাতা
ঈদকে সামনে রেখে দিন গুনছিলেন বিধবা আরিছন বেগম, কখন আসবে ভাতার টাকা আর করবেন ঈদের বাজার, করবেন ঈদ। সারাদিন অন্যের বাড়িতে কাজ করলেও ভাতার টাকা দিয়েই চলে তার সংসার, সেই টাকা না পেয়ে ঈদ করা হয়ে ওঠেনি বাজেবামনদহ গ্রামের আরিছনের।

তিনি জানান ঈদের আগে টাকা পাননি এর আগে এমন কোনদিন হয়নি। সলেমানপুর গ্রামের বাসিন্দা নজির কিছুটা স্বস্তি পান মাসে সরকারি ভাতার ৭৫০ টাকা হাতে এলে। এবার ঈদুল ফিতরের আগে সেই টাকা পাননি তিনিও। আরিছন নজিরদের মতোই একই অবস্থা উপজেলার ১৩ হাজার ৫৫৫ জন ভাতাভোগীর। এদের বেশির ভাগই ভাতার টাকার ওপর নির্ভরশীল।

সেই টাকা না পাওয়ায় তারা ঈদের খুশি থেকে বঞ্চিত হয়েছেন। নজির বলছিলেন, ঈদের আগেই প্রতিবন্ধী ভাতার টাকা পাবেন বলে আশা করেছিলেন। টাকা পেলে স্ত্রী-সন্তান নিয়ে ঈদটা ভালোভাবে করবেন বলেও স্বপ্ন দেখেছিলেন। কিন্তু ঈদের আগে টাকা না পাওয়ায় তাদের ঈদের স্বপ্নও মুছে যায়।

উপজেলা তালসার গ্রামের ঘাটপাড়ার বাসিন্দা আমেনা খাতুনের বয়স ৯০ বছর। চার ছেলে ও তিন মেয়ে থাকলেও তাদের কারও সংসারেই স্বচ্ছলতা নেই। ভাতার ওপর নির্ভর করে তাকে চলতে হয়। ওই বৃদ্ধা ভেবেছিলেন, ভাতা পেলে কিছু টাকা দিয়ে ওষুধ কিনবেন। বাকি টাকা দিয়ে ঈদের জন্য মাংস কিনবেন। কিন্তু তা আর হয়ে ওঠেনি।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা বশির আহম্মেদের দেয়া তথ্যমতে, কোটচাঁদপুরে ১৩ হাজার ৫৫৫ জন ভাতাভোগীর মধ্যে ছয় হাজার ২০৬ জন বয়স্ক ভাতা, বিধবা ভাতা আসে দুই হাজার ৯৭০ জনের নামে। আর প্রতিবন্ধী ভাতা পান চার হাজার ৩৮৯ জন। ঈদের আগে তাদের তিন মাসের ভাতা পাওয়ার কথা ছিল। সে অনুযায়ী ৩ মার্চ টাকা সাবমিট করা হয়। কেন যে শেষ কর্মদিবসেও টাকাটা ভাতাভোগীরা পাননি তা তিনিও বুঝতে পারেননি।

এর জন্য দায় কার-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দায়ী হলে সমাজসেবা অধিদপ্তর দায়ী হবে। কারণ, আমরা তো সময় মতো ভাতা সাবমিট করেছিলাম। ভাতাভোগীরা টাকা না পাওয়ায় তিনি দুঃখ প্রকাশ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এনামুল হাসান বলেন, বিষয়টি দেখে উপজেলা সমাজসেবা অফিস। টাকা যদি পাওয়ার কথা থাকে, তাহলে আজ-কাল না পেলে ঈদের পরে পাবেন। না পাওয়ার কোনো সুযোগ নাই।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

শ্যামনগরে তেলের জন্য দেড় কিলোমিটার দীর্ঘ লাইন

মার্চ ২৪, ২০২৬

শার্শার কায়বা ইউনিয়ন শাখা ছাত্র শিবিরের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

মার্চ ২৪, ২০২৬

মেয়ের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি হলো না: সিরাজুল-কোহিনুরের শেষ আশ্রয় পাশাপাশি দুটি কবরে

মার্চ ২৪, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.