Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বসন্ত ও ভালোবাসা দিবসে যশোরের ফুলের বাজার জমেনি
  • বসন্তের হাসি নয়, আষাঢ়ের মেঘ গদখালির ফুলচাষিদের মুখে 
  • যশোরে পিতার কবর জিয়ারত করলেন এমপি ডা. ফরিদ
  • বাগেরহাটে নির্বাচন পরবর্তী সহিংসতায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক নিহত
  • শার্শার বাগুড়ী মৌজায় সরকারি জমি দখল করে আড়ত নির্মাণ
  • সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ বিজিবির
  • নির্বাচনী প্রতিদ্বন্দ্বিদের সাথে সাথে অমিতের ফোনালাপ
  • যশোরে ২৪ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত: রাষ্ট্রীয় কোষাগারে যাচ্ছে ১২ লক্ষাধিক টাকা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, ফেব্রুয়ারি ১৫
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ভোটের অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত বিএনপির একজন কর্মীও রাজপথ ছেড়ে যাবে না : অমিত

banglarbhoreBy banglarbhoreজুলাই ১৫, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn
বাংলার ভোর প্রতিবেদক
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ( খুলনা বিভাগ)  অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, যারা নির্বাচনকে পেছানো কিংবা অনিশ্চিত করার ষড়যন্ত্র করছে তারা কোনক্রমেই গণতন্ত্রের বন্ধু হতে পারে না। দেশের জনগণের ভোটের অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত বিএনপির একজন কর্মীও রাজপথ ছেড়ে যাবে না।  যে ভাবে আন্দোলনের মাধ্যমে ফ্যাবিবাদের পতন নিশ্চিত করেছি, ঠিক একইভাবে জনগণের ভোটের অধিকার নিশ্চিত করবো ইনশাআল্লাহ।
মঙ্গলবার যশোর জেলা স্বেচ্ছাসেবক দল আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। সারাদেশে প্রশাসনের নির্লিপ্ততায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ষড়যন্ত্র মূলক ভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়।
শহরের দড়াটানা ভৈরব চত্বরে অনুষ্ঠিত সমাবেশে অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, ৫ আগস্টের পর অনেকে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের শক্তি হিসেবে আর্বিভূত হয়েছে। বিগত ১৬ বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে তাদের কার কি ভুমিকা ছিল সেই কথা উল্লেখ করে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে ঐক্যের পথে আমরা কোন অন্তরায় চাই না।  বিএনপির রাজনৈতিক শিক্ষা, এই দল আমাদের  ভিন্ন কোন রাজনৈতিক দলের নেতাকর্মীদের নিয়ে কটুক্তির কিছু বলতে শেখায়নি। সেই কারণে বিএনপির কোন নেতাকর্মী অন্য কোন রাজনৈতিক দলের নেতাকর্মীদের নিয়ে কটুক্তি করে না। কিন্তু বিএনপির এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তারেক রহমান সম্পর্কে কটুক্তির প্রতিবাদ জানাতে সংযম প্রদর্শন করলেও জনগন কিন্তু সংযম প্রদর্শন করবে না। কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘোষণায় মহান স্বাধীনতা যুদ্ধের সূচনা হয়েছিল। তিনি কৃষক শ্রমিকসহ সকল শ্রেণির পেশার মানুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে নয় মাসে লাল সবুজের পতাকা ছিনিয়ে এনেছিলেন। দীর্ঘ ১৬ বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে তারেক রহমান প্রমাণ করেছেন, তিনি শুধু বিএনপির নন সমগ্র বাংলাদেশের নেতা। মনে রাখবেন  সেদিন তারেক রহমান আপনাদের পাশে দাঁড়িয়েছিল বলে  আপনারা সুস্থ জীবন যাপন করছেন। আজও  রাজনীতি করার সুযোগ পাচ্ছেন। তাই এখনো সংযম প্রদর্শন করুন।
অনিন্দ্য ইসলাম অমিত দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য বলেন শত্রু এবং ষড়যন্ত্রকারীদের পাতা ফাঁদে পা দেবেন না, সর্বোচ্চ সংযম প্রদর্শন করবেন। যে ভাবে কাঁধে কাঁধ মিলিয়ে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে লড়াই করেছিলেন। ঠিক সে ভাবে লড়াই করে জনগণের ভোটের অধিকার নিশ্চিত করবেন। একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশ প্রেমিক জাতীয়তাবাদের সরকার প্রতিষ্ঠা করবেন এটি আমাদের লক্ষ্য । আর সেটি করতে পারলে দেশ বিরোধী ষড়যন্ত্রকারীদের প্রকৃত রাজনৈতিক জবাব দেওয়া সম্ভব হবে।

জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সালের সভাপতিত্বে অনুষ্ঠিত  বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক মনিরুল ইসলাম মনির। সমাবেশ পরিচালনা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজিদুর রহমান সাগর। এর আগে শহরের আর এন রোড নতুন বাজার এলাকা থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী হায়দার রানা, যুগ্ম আহবায়ক শামীম আকতার প্রমুখ।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

বসন্ত ও ভালোবাসা দিবসে যশোরের ফুলের বাজার জমেনি

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

বসন্তের হাসি নয়, আষাঢ়ের মেঘ গদখালির ফুলচাষিদের মুখে 

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

যশোরে পিতার কবর জিয়ারত করলেন এমপি ডা. ফরিদ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.