বিবি প্রতিবেদক
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে উপলক্ষে যশোর-৫ (মণিরামপুর) আসনে নির্বাচনী প্রচারণা করেছেন স্বতন্ত্র প্রার্থী এস এম ইয়াকুব আলী। গতকাল বিকেলে উপজেলার কালার মোড়, মনোহরপুর ও গোপালপুর বাজারে এক মতবিনিময় সভার মাধ্যমে ঈগল প্রতীকের প্রচারণা করেন তিনি।
এ সময় সংসদ সদস্য প্রার্থী এস ইয়াকুব আলী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় প্রার্থীদের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী হিসেবে জনপ্রিয় নেতাদের নির্বাচনে অংশ নিতে বলেছেন। আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রার্থী। আমি শতভাগ আশাবাদী সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমার ঈগল প্রতীকে ভোট দিয়ে আমাকে নির্বাচিত কববেন।
এ সময় ছিলেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মিকাইল হোসেন, আওয়ামাী লীগ নেতা সন্দীপ ঘোষ, খানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিলন, মনোহরপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মহিতুজ্জামান, কুলটিয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আদিত্য কুমার মন্ডলসহ স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতৃবৃন্দ।
শিরোনাম:
- রমজান মাসব্যাপী ইফতার বিতরণ কর্মসূচি
- যশোরে ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজের আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের
- ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার প্রতিবাদে যশোরে সিপিবির মানববন্ধন
- মাগুরায় রমজানে অনাহারে বৃদ্ধা জরিনা
- যশোরে জমজমাট ইফতার বাজার
- সেমিফাইনালে দাপট দেখিয়ে ফাইনালে নিউজিল্যান্ড
- বারোবাজারের ঐতিহ্য বহন করছে গলাকাটা মসজিদ
- যশোরে আল মামুন ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ
