ইব্রাহিম ঈশান
যশোরের মণিরামপুর উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে পটল ক্ষেতে বিষাক্ত রাসায়নিক স্প্রে করে ফসল নষ্ট করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রায় ২ লাখ ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী কৃষক।
মণিরামপুর থানায় দায়ের করা লিখিত অভিযোগে জানা যায়, উপজেলার হরিহরনগর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মহাতাব নগর গ্রামের উসমান আলীর সাথে স্থানীয়দের জমি নিয়ে বিরোধের জের ধরে বাড়ির পাশের বন্ধকি জমিতে করা পটল ক্ষেত অজ্ঞাত দুষ্কৃতকারীরা কীটনাশক স্প্রে করে মেরে ফেলেছে।
২০ মে সকালে জমিতে গিয়ে তিনি ক্ষেত নষ্টের বিষয়টি জানতে পারেন। তিনি জানান অসুস্থ পিতাকে নিয়ে হাসপাতালে থাকার সুযোগে জমি নিয়ে শত্রুতার জের প্রতিবেশি কেউ তার এমন ক্ষতি করেছে।
এতে তার প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে।
এ অবস্থায় তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও ন্যায়বিচার দাবি করেছেন।
এ বিষয়ে মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে বক্তব্য পাওয়া যায়নি।
