Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ঈদ-তাদের বিচ্ছিন্নতার প্রতীক
  • ঈদের আনন্দের আড়ালে দায়িত্বরত নীরব বেদনায়-বীর!
  • বাংলার ভোরের ইফতার ও ঈদ উপহার বিতরণ
  • ঈদ সমাগত জমে উঠেছে আতর-টুপি-জায়নামাজের বাজার
  • ঈদে নিয়ন্ত্রিত ভোজন রাখবে সুস্থ
  • সাবেক কৃতি খেলোয়াড় যশোরের পরিচিত মুখ বাবুর ইন্তেকাল
  • যশোরে বিজিবির অভিযানে চোরাচালানী পণ্য জব্দ
  • ঈদ সামনে রেখে যশোরে পরিবহন খাতে ভোক্তার অভিযান, জরিমানা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, মার্চ ২৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

মণিরামপুরে ফাজিল পরীক্ষা কেন্দদ্র সচিবের বিরুদ্ধে নকল সরবরাহের অভিযোগ

banglarbhoreBy banglarbhoreমার্চ ১০, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

ফাজিল পরীক্ষায় কেন্দ্র সচিবের সহযোগিতায় মণিরামপুর ফাজিল পরীক্ষা কেন্দ্রে নকল সরবরাহ করা হয়েছে বলে জেলা শিক্ষা অফিসারের কাছে অভিযোগ করা হয়েছে।

আশরাফ হোসেন নামে এক শিক্ষক অভিযোগে উল্লেখ করেন, গত ২৫ ফেব্রুয়ারি মণিরামপুর ফাজিল মাদরাসায় ফাজিল ২য় বর্ষের ইংরেজি শিক্ষা পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় ইমরান হোসেন ও মনিরুজ্জামান নামে দুইজন ইংরেজি প্রভাষক কেন্দ্রের বাইরে দোকানে বসে প্রশ্নের উত্তর লিখে দেন। আর সেই উত্তরপত্র পরীক্ষার দায়িত্বরত জালঝাড়া মাদরাসার প্রভাষক খলিলুর রহমান, খেদাপাড়া ফাজিল মাদরাসার প্রভাষক সবুর আলী, মণিরামপুর ফাজিল মাদারাসার প্রভাষক আবু সালেহ পরীক্ষার্থীদের মধ্যে সরবরাহ করেন।

এছাড়া ২০২৩ সালে ডিসেম্বর মাসে আলিম পরীক্ষায় ইংরেজি, ইতিহাস জীববিজ্ঞান পরীক্ষায় কেন্দ্রের সচিবের বিরুদ্ধে নকল সরবরাহের অভিযোগ উঠে। আর নকল সরবরাহের কাজে সহযোগিতা করছেন কেন্দ্র সচিব শহিদুল ইসলাম। তিনি প্রতি পরীক্ষায় পরীক্ষার্থীদের মধ্যে নকল সরবরাহ করার সহযোগিতা করছেন।

এ ব্যাপারে জেলা শিক্ষা অফিসে যোগাযোগ করা হলে এক কর্মকর্তা অভিযোগটি পেয়েছেন বলে স্বীকার করে বলেন, অভিযোগটি মণিরামপুরে মাধ্যমিক শিক্ষা অফিসারকে তদন্তের নির্দেশ দেয়া হয়েছে। মণিরামপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ চন্দ্র সরকারের সাথে যোগাযোগ হলে তিনি অভিযোগ পেয়েছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ হবে বলে তিনি জানান।

এদিকে পরীক্ষা কেন্দ্রের সদস্য সচিব শহিদুল ইসলাম বলেন, নকল সরবরাহের অভিযোগ সঠিক নয়।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

বাংলার ভোরের ইফতার ও ঈদ উপহার বিতরণ

মার্চ ১৮, ২০২৬

ঈদ সমাগত জমে উঠেছে আতর-টুপি-জায়নামাজের বাজার

মার্চ ১৮, ২০২৬

ঈদে নিয়ন্ত্রিত ভোজন রাখবে সুস্থ

মার্চ ১৮, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.