Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে সদ্য যোগ দেয়া চিকিৎসকদের সংবর্ধনা
  • মজুতদারদের জন্য দুঃসংবাদ : বাড়েনি তেলের দাম
  • জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতা স্থগিত
  • যশোর বিজিবির অভিযানে অর্ধকোটি টাকার মাদক জব্দ : আটক ২
  • ঈদযাত্রার ১৫ দিনে নিহত ৩৫৮ জন 
  • বাংলাদেশ রেড ক্রিসেন্ট মাগুরা ইউনিট নির্বাচন সম্পন্ন
  • শ্যামনগরে প্রতিবন্ধীদের সহায়ক উপকরণ বিতরণ
  • রামপালে বর্ণবৈষম্য বিলোপ দিবস পালিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, এপ্রিল ১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

মণিরামপুরে সাংবাদিকদের সাথে ইসলামী আন্দোলনের প্রার্থীর মতবিনিময়

banglarbhoreBy banglarbhoreনভেম্বর ১১, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

মণিরামপুর সংবাদদাতা
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৫ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী জয়নাল আবেদীন টিপু মঙ্গলবার সন্ধ্যায় মণিরামপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।

এ সময় তিনি বলেন, নির্বাচনে বিজয়ী হলে মাদক ও সন্ত্রাস মুক্ত করে মনিরামপুরকে নিরাপদ হিসেবে গড়ে তোলা হবে। এছাড়া দুর্নীতিমুক্ত প্রশাসন গড়া, ভবদহের স্থায়ী জলাবদ্ধতা নিরসনে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ, ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নিতকরণ, বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা, পৌরশহরের প্রধান সড়ক সম্প্রসারণ করা, স্কুল কলেজ মাদ্রাসা ধর্মীয় প্রতিষ্ঠানের অবকাঠামোসহ সার্বিক উন্নয়ন করে মনিরামপুরকে একটি আদর্শ উপজেলা হিসেবে গড়ে তোলাসহ একঝাঁক প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এ ব্যাপারে তিনি সাংবাদিকসহ সকলের সহযোগিতা কামনা করেন।

প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি মজনুর রহমান। নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মাওলানা আক্তারুজ্জামানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি ইবাদুল ইসলাম মনু, সেক্রেটারি হাফেজ শামছুদ্দীন আজাদী, সহসভাপতি শহিদুল ইসলাম, আবুল কাশেম, ইজ্জত আলী, আবু মুসা, গাজী শহর আলী, উপজেলা ইসলামী যুব আন্দোলনের সভাপতি এমদাদুল ইসলাম, সেক্রেটারি ক্বারী ইমদাদুল ইসলাম প্রমুখ।

ইসলামী আন্দোলন প্রার্থী মণিরামপুর মতবিনিময় সাংবাদিক
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে সদ্য যোগ দেয়া চিকিৎসকদের সংবর্ধনা

মার্চ ৩১, ২০২৬

মজুতদারদের জন্য দুঃসংবাদ : বাড়েনি তেলের দাম

মার্চ ৩১, ২০২৬

জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতা স্থগিত

মার্চ ৩১, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.