নিজস্ব প্রতিবেদক
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৫ (মণিরামপুর) আসনে যাচাই-বাছাই শেষে রোববার চার প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছেন জেরা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার। মনোনয়ন জমা দেয়া ৯ জনের মধ্যে তিন স্বতন্ত্র প্রার্থীসহ জাকের পার্টির এক প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী রিটার্নিং অফিসার ও মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হাসান।
যাচাই বাছাই শেষে স্বতন্ত্র প্রার্থী কামরুল হাসান বারী, হুমায়ূন সুলতান সাদাব, আমজাদ হোসেন লাভলু ও জাকের পার্টির হাবিবুর রহমানের মনোনয়নপত্র বাতিল করা হয়।
অন্যদিকে, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য, স্বতন্ত্র প্রার্থী জেলা কৃষকলীগের সহসভাপতি এসএম ইয়াকুব আলী, জাতীয় পার্টির এমএ হালিম, তৃণমূল বিএনপি আবু নসর মোহাম্মদ মোস্তফা ও ইসলামী ঐক্যজোট মনোনীত প্রার্থী হাফেজ মাওলানা নুরুল্লাহ আব্বাসীর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়।
এদিকে, মনোনয়পত্র বৈধ ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জেলা কৃষক লীগ সহ-সভাপতি এসএম ইয়াকুব আলী বলেছেন, আমি দীর্ঘদিন ধরে মণিরামপুরবাসীর জন্য কাজ করে চলেছি। তাদেও সুখে দুঃখে পাশে আছি। নির্বাচিত হলে জনগণের সেবা করার যে অদম্য ইচ্ছা তা পূরণ করে নজির গড়তে চাই। আশা করছি আল্লাহর অশেষ রহমতে বিপুল ভোটে জয়লাভ করবো ইনশাআল্লাহ।
শিরোনাম:
- আধ্যাত্মিকতা ও নান্দনিকতায় অনন্য চৌগাছার তানজিলা মসজিদ
- ক্রিকেট আম্পয়ার্স অ্যান্ড স্কোরার্স অ্যাসোসিয়েশন যশোরের নির্বাচনে ১৬ পদে ২৬ মনোনয়ন জমা
- যশোরে সৎ ছেলে হত্যার ঘটনায় বাবাসহ আটক ২
- মাগুরায় জেলা আওয়ামী লীগর কার্যালয় উদ্বোধনের পাঁচ মিনিটের মধ্যে অগ্নি সংযোগ ভাঙচুর, আটক ৩
- ইরানে হামলার প্রতিবাদে যশোরে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের বিক্ষোভ সমাবেশ
- যশোরে ‘চালডাল’ কর্মীদের বকেয়া বেতন সংকটের সমাধান
- যশোরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন ঝুঁকিপূর্ণ
- ইরানে মার্কিন-ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে যশোরে বিক্ষোভ
