মণিরামপুর সংবাদদাতা
যশোরের মণিরামপুরে আধুনিক, সময়োপযোগি ও টেকসই কৃষি উন্নয়নে প্রশিক্ষিত কৃষকদের অংশগ্রহণে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
কৃষি প্রযুক্তির প্রসার, জলবায়ু সহনশীল চাষাবাদ এবং পুষ্টিনির্ভর কৃষি ব্যবস্থাকে এগিয়ে নিতে বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপি এ কংগ্রেসের আয়োজন করা হয়।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত পর্টনার কংগ্রেসে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট হোসেন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মাহমুদা আক্তার।
উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার শাহারিয়ার হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোরের উপ-পরিচালক মোশাররফ হোসেন।
অন্যান্য বিশেষ অতিথির মধ্যে উপস্থিত ছিলেন পার্টনার প্রকল্পের যশোর অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার সাজ্জাদ হোসেন, অতিরিক্ত উপ-পরিচালক আবুল হাসান, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সেলিম রেজা, প্রাণিসম্পদ অফিসার ডা. তৌহিদুল ইসলাম, অতিরিক্ত কৃষি অফিসার শারমিন শাহনাজ,
বিআরডিব অফিসার বিশ্বজ্যিৎ ঘোষ, আইসিটি অফিসার রাজু আহমেদ, সমবায় অফিসার রনজিৎ কুমার দাস, যুব উন্নয়ন অফিসার পুলক কুমার সিকদার, মহিলা বিষয়ক অফিসার মৌসুমী আক্তার,
মণিরামপুর প্রেসক্লাবের সভাপতি এসএম মজনুর রহমান, সম্পাদক মোতাহার হোসেন, আসাদুজ্জামান রয়েল প্রমুখ।
অনুষ্ঠানে আধুনিক কৃষি প্রযুক্তি, নিরাপদ খাদ্য উৎপাদন, রবি শস্যের উন্নত জাত সম্প্রসারণ এবং কৃষকদের সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন দিক তুলে ধরা হয়। অনুষ্ঠানে সফল কৃষকদের সম্মাননা প্রদান করা হয়।
