মণিরামপুর সংবাদদাতা :
যশোরের মণিরামপুর পৌরসভার পানি নিস্কাশন ড্রেনের উপর মার্কেট স্থাপনা ও সিড়ি দিয়ে ফুটপাত দখল করায় বিপাকে পড়তে দেখা গেছে পথচারীদের।
অভিযোগ উঠেছে, মণিরামপুর পৌরসভার দূর্গাপুর মৌজায় নিজস্ব জমিতে জিএম সুপার মার্কেট নামে একটি বৃহৎ মার্কেট নির্মান করেছে সাবেক আ’লীগ নেতা জিএম মজিদ ও তার ছেলে সাজেদুল ইসলাম রাজীব।
সরেজমিনে দেখা যায়, তার নতুন নির্মিত জিএম সুপার মার্কেটের ডানে ও বামে অন্যান্য মার্কেটের চেয়ে সামনের দিকে ৩ফিট বেশি জায়গা নিয়ে ভবন নির্মাণ করা হয়েছে এবং পথচারীর ফুটপাত হিসাবে চলাচলের ড্রেনের উপরই নির্মাণ করা হয়েছে সিঁড়ি। এ অবস্থায় ওই মার্কেট হতে একটি গাড়ি নামতে গেলে যে কোন সময় দুর্ঘটনা ঘটতে পারে মনে করছেন পথচারীরা। তাছাড়া সরকারি ড্রেনের উপর স্থাপনা দেয়াটাও আইন বহির্ভুত এবং আইনত দণ্ডনীয়।
এ বিষয়ে জিএম মজিদের ছেলে রাজীব জানান, এসবই আমাদের জমি। সামনে আমরা জমি না দিলে রাস্তা হতো, ড্রেন হতোনা। তবে বিষয়টি আমলে নিয়ে ইতিমধ্যে খোজখবর শুরু করেছে ও অপরাধ প্রমাণিত হলে দখলদারের বিরুদ্ধে ব্যনস্থা নেয়ার কথা জানিয়েছেন মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট হোসেন।
