অধ্যক্ষ মোস্তাক মোরশেদকে সভাপতি ও এড. তাহমিদ আকাশকে সাধারণ সম্পাদক মনোনীত করে সুশাসনের জন্য নাগিরিক-সুজন এর যশোর জেলা কমিটি গঠিত হয়েছে।

১৬ জুলাই বিকেলে যশোর জয়তী সোসাইটি কনফারেন্স রুমে অধ্যক্ষ মোস্তাক মোরশেদের সভাপতিত্বে আয়োজিত সুজনের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভায় জেলা কমিটির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় সুজন’র কার্যক্রমকে গতিশীল করতে উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে আগামী দুই বছরের জন্য সুজনের ৩১ সদস্য বিশিষ্ট যশোর জেলা কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন সিনিয়র সহসভাপতি অধ্যাপক আব্বাস উদ্দীন, সহসভাপতি সাবেক শিক্ষা কর্মকর্তা রবিউল ইসলাম, অ্যাড. নার্গিস নাহার, সহ শিক্ষিকা মমতাজ আহসান ও ব্যাংক কর্মকর্তা সাইদুর রহমান, যুগ্ম সম্পাদক-১ সহকারী অধ্যাপক আবু শাহীন ও যুগ্ম সম্পাদক-২ অ্যাড. সোনিয়া শারমীন, অর্থ সম্পাদক ব্যাংকার মো. মনিরুজ্জামান, সাংগাঠনিক সম্পাদক মো. আক্তারুজ্জামান, সহসাংগাঠনিক সম্পাদক আবু হুরায়রা, প্রচার সম্পাদক সাংবাদিক রফিকুল ইসলাম ও সমাজকল্যাণ সম্পাদক শিক্ষক সায়ফুল ইসলাম।

এ সভায় সুজন সচিবালয়ের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর আঞ্চলিক সমন্বয়কারী খোরশেদ আলম। এ ছাড়া জেলা ও উপজেলা পর্যায়ের সুজনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ সভায় উপস্থিত ছিলেন।-প্রেস বিজ্ঞপ্তি

Share.
Exit mobile version