Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ঈদ-তাদের বিচ্ছিন্নতার প্রতীক
  • ঈদের আনন্দের আড়ালে দায়িত্বরত নীরব বেদনায়-বীর!
  • বাংলার ভোরের ইফতার ও ঈদ উপহার বিতরণ
  • ঈদ সমাগত জমে উঠেছে আতর-টুপি-জায়নামাজের বাজার
  • ঈদে নিয়ন্ত্রিত ভোজন রাখবে সুস্থ
  • সাবেক কৃতি খেলোয়াড় যশোরের পরিচিত মুখ বাবুর ইন্তেকাল
  • যশোরে বিজিবির অভিযানে চোরাচালানী পণ্য জব্দ
  • ঈদ সামনে রেখে যশোরে পরিবহন খাতে ভোক্তার অভিযান, জরিমানা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, মার্চ ২৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

মণিরামপুর থানার ওসিসহ দুই কর্মকর্তার বিরুদ্ধে আদালতে মামলা

banglarbhoreBy banglarbhoreঅক্টোবর ২৭, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
প্রতিকী ছবি
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
শান্তিভঙ্গের অভিযোগে মণিরামপুর থানার ওসি ও এক এসআই’র বিরুদ্ধে যশোর নির্বহী আদালতে মামলা হয়েছে। রোববার মণিরামপুরের গোবরডাঙ্গা গ্রামের প্রভাষ ঘোষ বাদী হয়ে এ মামলা করেছেন। বিচারক অভিযোগটি গ্রহণ করে আগামী ২ ডিসেম্বর আসামিদের আদালতে হাজির হয়ে কারণ দর্শানোর আদেশ দিয়েছেন। আসামিরা হলেন, মণিরামপুর থানার ওসি বাবলুর রহমান খান ও এসআই মিলন হোসেন।

মামলার অভিযোগে জানা গেছে, প্রভাষ ঘোষ পৈত্রিক সূত্রে বিভিন্ন দাগে ৫ একর ১০ জমি মালিকানা লাভ করে ভোগদখল করে আসছেন। একই গ্রামের রবিউল ইসলাম, আবুল হোসেন দফাদার, রফিকুল দফাদার, আলমগীর দফাদার, জাহাঙ্গীর দফাদার, শফিকুল দফাদার ও শহিদুল দফাদার ওই জমি জবরদখলের ষড়যন্ত্র শুরু করে। এরই ধারাবাহিকাতায় তারা একেরপর এক মামলা দিয়ে হয়রানি করে প্রভাষ ঘোষকে। মামলার বিচারিক কার্যক্রম শেষে রায় প্রভাষ ঘোষের অনুকূলে আসে। এরপরও জমি দখলের চেষ্টা চালিয়ে যায় রবিউল ইসলম গং। গত ১০ সেপ্টেম্বর রবিউল ইসলাম গং জমি দখলের জন্য লোকজন নিয়ে গাছপালা গেটে নেয়, ফসল নষ্ট করে এবং ঘেরের মাছ ধরে নেয়ার চেষ্টা করে। এ ঘটনায় প্রভাষ ঘোষ ১৪ সেপ্টেম্বর লোকজন নিয়ে থানায় অভিযোগ দিতে যান। এ সময় থানার ওসি ও এসআই মিলন হোসেন তাদের সহযোগিতা না করে থানা থেকে বের করে দেয়ার চেষ্টা করেন। একই সাথে তিনি দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেনা জানিয়ে প্রভাষ ঘোষসহ তার সহযোগিদের নামে মিথ্যা মামলা দিয়ে আদালতে চালান করে দেয়ার হুমকি দেন। থানার ওসি ও এসআই’র এহেন হুমকিতে প্রভাষ ঘোষ ও তার সহযোগিরা বর্তমানে নিরাপত্তাহীনতায় আছেন। থানার ওসি, এসআই’র কর্মকাণ্ডে রবিউল ইসলাম গং আরও বেপরোয়া হয়ে ওঠায় তিনি আদালতে এ মামলা করেছেন।

আদালত ওসি মণিরামপুর থানা মামলা
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ঈদ-তাদের বিচ্ছিন্নতার প্রতীক

মার্চ ২১, ২০২৬

ঈদের আনন্দের আড়ালে দায়িত্বরত নীরব বেদনায়-বীর!

মার্চ ১৯, ২০২৬

বাংলার ভোরের ইফতার ও ঈদ উপহার বিতরণ

মার্চ ১৮, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.