মণিরামপুর সংবাদদাতা
মণিরামপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি মহরুম আজগার আলী সরদারের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে উপজেলা প্রাথমিক শিক্ষক মিলনায়তনে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাহফিলের শুরুতে প্রয়াত নেতার রাজনৈতিক জীবন ও দলের প্রতি তার অবদান নিয়ে আলোচনা করা হয়।
উপজেলা বিএনপির সহ সভাপতি জিএম মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু।
এছাড়া দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, যশোর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. এমএ গফুর, সহসভাপতি মোতালেব গাজী, যুগ্ম সাধারণ সম্পাদক শামছুজ্জামান শান্ত, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর বিশ্বাস, উপজেলা যুবদলের আহবায়ক মোতাহারুল ইসলাম রিয়াদ, সদস্য সচিব সাইদুল ইসলাম, পৌর যুবদলের সদস্য সচিব বিল্লাল হুসাইন, সিনিয়র যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইউনুচ আলী জুয়েল, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবু মুছা আল নাইম, কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক জাকারিয়া হোসেন প্রমুখ।
