কেশবপুর প্রতিনিধি
কেশবপুরে সাগরদাঁড়ি থেকে মধুমেলা দেখে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় এক সেনা সদস্যের মৃত্যু হয়েছে।
মাহমুদুল হাসান মারুফ বন্ধুদের সাথে শনিবার রাতে সাগরদাঁড়িতে মধুমেলা দেখতে যান। মধুমেলা দেখে বাড়ি ফেরার পথে ঘন কুয়াশার কারণে বুড়িহাটি সরদার পাড়ায় রাস্তার পাশে রাখা আলমসাধুর সাথে মটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় আহত হন তিনি। দ্রুত তাকে বাংলাদেশ সেনাবাহিনীর হেলিকপ্টারে চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় ২১ জানুয়ারি রাতে ঢাকার একটি হাসপাতালে মারা যান তিনি
এলাকাবাসীর সূত্রে জানা গেছে, উপজেলার ৫নং মঙ্গলকোট ইউনিয়নের কেদারপুর গ্রামের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য কামরুল ইসলাম খানের ছেলে মাহমুদুল হাসান মারুফ বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। ছুটিতে বাড়ি এসে শনিবার রাতে বন্ধুদের সাথে সাগরদাঁড়িতে মধু মেলা দেখতে যান। গতকাল নিহত সেনা সদস্যের মরদেহ বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় কেদারপুর গ্রামের বাড়িতে আনা হয়।
শিরোনাম:
- যশোরে জনমত : বেতন বাড়ুক, দুর্নীতি না’
- সীমান্ত হত্যা ও পুশ-ইনের প্রতিবাদে বেনাপোলে ১১ দলীয় জোটের বিক্ষোভ
- জিনিস পত্রের দাম কম চান সাধারণ ক্রেতারা
- পানি সংকটে মারা যাচ্ছে চিংড়ি ও সবজি : ক্ষতির পরিমাণ জানেন না কর্মকর্তা
- মারা গেছেন বৃহত্তর যশোরের মুজিব বাহিনীর প্রধান আলী হোসেন মনি
- শীর্ষ সন্ত্রাসী ভাগ্নে ইমন কারাগারে
- কেশবপুরে স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
- জয়তী সোসাইটিতে ষাটোর্ধ্ব মায়েদের চক্ষু ক্যাম্প

