অভয়নগর সংবাদদাতা
মশিয়াহাটী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শ্রী বিপ্লব কুমার বিশ্বাসের অবসর জনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে কলেজ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচালনা পরিষদের সভাপতি অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন। বক্তব্য রাখেন কলেজের বিদায়ী ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিপ্লব কুমার বিশ্বাস, সাবেক অধ্যক্ষ মনিশান্ত বিশ্বাস, ফিরোজ উদ্দিন।
কনার মন্ডলের পরিচালনায় এ সময় আরো বক্তব্য রাখেন ভূগোল বিভাগের বিরাট চন্দ্র মল্লিক, আইসিটি বিভাগের সমর মন্ডল, পদার্থবিজ্ঞান বিভাগের বজলুর রহমান, দর্শন বিভাগের দেবাশীষ রায়, অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ ফিরোজ উদ্দিন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক অনিল চন্দ্র রায়, সরকারি এমএম কলেজের অবসরপ্রাপ্ত ভাইস প্রিন্সিপাল অশোকা দত্ত, বিদ্যোৎসাহী সদস্য হামিদুল ইসলাম, প্রতিষ্ঠাতা সদস্য তুষার কান্তি সরকার, ছাত্র-ছাত্রীদের পক্ষে বন্যা তরফদার এবং প্রত্যয় বিশ্বাস প্রথম বর্ষ।
