Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে তেল পাম্প আকস্মিক পরিদর্শনে প্রতিমন্ত্রী অমিত
  • এবার যশোরে গ্যাসের দাম বৃদ্ধির গুজব
  • ‘ফ্রাঙ্কেনস্টাইন’-এ মুগ্ধ দর্শক
  • নানা কর্মসূচিতে যশোরে বিশ্ব নাট্য দিবস পালন
  • ঈদের পরও জমেনি যশোরের বাজার, মুরগির দামে ঊর্ধ্বগতি
  • যশোরে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা এনসিপির
  • যথাযোগ্য মর্যাদায় যশোরে মহান স্বাধীনতা দিবস পালিত
  • চৌগাছায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কলেজ শিক্ষক নিহত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, মার্চ ২৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

মাগুরায় জেলা পরিষদের শিক্ষাবৃত্তি চেক প্রদান

banglarbhoreBy banglarbhoreজুলাই ১৭, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

মাগুরা সংবাদদাতা

মাগুরা জেলা পরিষদের উদ্যোগে ২০২৪-২৫ অর্থবছরের এককালীন শিক্ষাবৃত্তি চেক প্রদান অনুষ্ঠান বৃহস্পতিবার সকালে জেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে দশটায় এ আয়োজনে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের হাতে শিক্ষা সহায়তা হিসেবে বৃত্তির চেক তুলে দেয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর রেজভী জামান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হাসিনা মমতাজ।

মাগুরা জেলার চারটি থানার মোট ১৫৬ জন শিক্ষার্থীর মধ্যে এসএসসি পর্যায়ে ১২২ জন ও এইচএসসি পর্যায়ে ৩৪ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। এর মধ্যে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫, ব্যবসায় শিক্ষা বিভাগে জিপিএ ৪.৭৫ এবং মানবিক বিভাগে জিপিএ ৪.৫ পাওয়া শিক্ষার্থীরা এই বৃত্তি প্রদান করা হয়।

অনুষ্ঠানে অভিভাবকগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে প্রতিটি শিক্ষার্থীর হাতে এককালীন দশ হাজার টাকা মূল্যমানের চেক তুলে দেয়া হয় এবং প্রত্যেকে ২টা করে গাছ উপহার দেয়া হয়।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে তেল পাম্প আকস্মিক পরিদর্শনে প্রতিমন্ত্রী অমিত

মার্চ ২৮, ২০২৬

এবার যশোরে গ্যাসের দাম বৃদ্ধির গুজব

মার্চ ২৭, ২০২৬

‘ফ্রাঙ্কেনস্টাইন’-এ মুগ্ধ দর্শক

মার্চ ২৭, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.