মাগুরা সংবাদদাতা
মাগুরায় নবাগত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের সাথে সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিকসহ অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তব্য রাখেন সহ-সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ কলিন্স, দপ্তর সম্পাদক শেখ ইলিয়াস মিঠুন, ক্রীড়া সম্পাদক শাহিন আলম তুহিন, কার্যনির্বাহী সদস্য শরীফ তেহেরান টুটুল এবং সাংবাদিক মো. সাইফুল্লাহ, আলিমুজ্জামান উজ্জ্বল, শিউলি আফরোজ সাথী ও মতিন রহমান প্রমুখ।
সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, ইভটিজিং প্রতিরোধ এবং গ্রাম্য সামাজিক আধিপত্য বিস্তারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সাংবাদিকরা তাদের মতামত ও সুপারিশ তুলে ধরেন।
নবাগত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন বলেন, তিনি জেলার সার্বিক উন্নয়নে কাজ করতে চান। তিনি একটি নিরাপদ ও মানবিক মাগুরা গড়ে তুলতে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় জেলার উন্নয়ন সম্ভব বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

