Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • শার্শায় নাশকতার আরেক মামলায় ছাত্রলীগ নেতা আকুল শ্যোন অ্যারেস্ট
  • যশোর জেনারেল হাসপাতালে শিশু রোগীর উপচে পড়া ভিড়
  • পাইকগাছায় বাজার সভাপতি-সম্পাদকসহ ৩ ব্যবসায়ীর মারপিট : দোকান বন্ধ ঘোষণা
  • যশোরের আফিল অটো ব্রিকসে আগুন পুড়ে গেছে এক শেডের সব মেশিনারিজ
  • খুলনায় দিনেদুপুরে গুলি করে ব্যবসায়ী হত্যা
  • যশোরসহ তিন জেলায় সড়ক দুর্ঘটনায় হতাহত দেড়শ’ পরিবারের মাঝে বিআরটিএ’র চেক বিতরণ
  • ইফতারিতে বাড়িতে বানান ফ্রেঞ্চ ফ্রাই পেঁয়াজু
  • রোগী কল্যাণ সমিতি যশোরের মতবিনিময়
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

মাগুরায় সালিশকে কেন্দ্র করে সংঘর্ষ ও মৃত্যুর অভিযোগে সংবাদ সম্মেলন

banglarbhoreBy banglarbhoreঅক্টোবর ২৯, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

মাগুরা সংবাদদাতা

মাগুরা জেলার বলু গ্রামে সালিশকে কেন্দ্র করে এক হৃদয়বিদারক ঘটনার অভিযোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় প্রেস ক্লাবে আয়োজিত এই সংবাদ সম্মেলনে ভুক্তভোগী হালিমা খাতুন (আনোয়ারের স্ত্রী) অভিযোগ করে বলেন, সালিশ চলাকালীন তার পরিবারের উপর অতর্কিত হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ চালানো হয়।

সংবাদ সম্মেলনে তিনি জানান, তার স্বামী আনোয়ার হোসেন দীর্ঘদিন ধরে বলু গ্রামে প্রায় ১২০ বিঘা জমিতে “এনএন এগ্রো” নামে একটি কৃষি খামার পরিচালনা করে আসছিলেন। সেখানে মাছ, গবাদি পশু, হাঁস-মুরগি ও বিভিন্ন মৌসুমি ফসল উৎপাদন করা হতো। কিন্তু দীর্ঘদিন ধরেই স্থানীয় একদল প্রভাবশালী ব্যক্তিরা তাদের জমি ও খামার দখলের চেষ্টা চালিয়ে আসছিল।

তিনি বলেন, “আমাদের ফসল বারবার কেটে নিয়ে যাওয়া, হুমকি-ধমকি দেয়া ও শারীরিকভাবে আক্রমণের ঘটনা ঘটলেও প্রশাসনের কোনো কার্যকর পদক্ষেপ পাইনি। শত্রুজিৎপুর পুলিশ ক্যাম্প, থানায় অভিযোগ দিয়েও কোনো সমাধান পাইনি। এমনকি সেনা ক্যাম্প ও জেলা প্রশাসকের কার্যালয়েও অভিযোগ জানিয়েও ফল মেলেনি।”

ভুক্তভোগীর অভিযোগ, গত ২৩ অক্টোবর তারিখে তার স্বামী, ছেলে ও দেবরের উপর হামলা চালানো হয়। তারা আহত অবস্থায় মাগুরা সদর হাসপাতালে ভর্তি হন। পরদিন স্থানীয়ভাবে শালিসে তাদের পক্ষে রায় দিলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং অতর্কিত হামলা চালায়। এতে তার আত্মীয় বাদশা মোল্লা হঠাৎ অসুস্থ হয়ে স্ট্রোক করে মারা যান। কিন্তু এই ঘটনাকে প্রতিপক্ষরা “হত্যা” হিসেবে চালিয়ে দেয় এবং উল্টো তাদের পরিবারের বিরুদ্ধে মামলা দেয়। এ সময় তাদের বসতবাড়িতে লুটপাট, অগ্নিসংযোগ ও কৃষি খামারের ফসল ও সম্পদ লুট করা হয়।

এ সময় তিনি দাবি করেন তার ঘর বাড়ি জ্বালিয়ে দেয়াসহ ৩শ’ মণ ধান, দুই লাখ টাকার পেয়ারা, গবাদি পশু, আসবাববপত্র, ৫ ভরি স্বর্ণালংকার ও নগদ দেড়লাখ টাকা লুট করে হামলাকারিরা।

তিনি অভিযোগ করেন, উল্টো তার স্বামী-পরিবারের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে হালিমা খাতুন অভিযোগ করেন, হাশেম আলী, আসাদ মোল্লা, হাফিজার মোল্লা, সাইদ মোল্লা, আকাশ মোল্লাসহ ৫০-৬০ জন এই হামলা, লুটপাট ও অগ্নিসংযোগে সরাসরি জড়িত।
তিনি প্রশাসনের কাছে ঘটনাটির সুষ্ঠু তদন্ত ও দায়ীদের শাস্তির দাবি জানান।

সংবাদ সম্মেলন
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

শার্শায় নাশকতার আরেক মামলায় ছাত্রলীগ নেতা আকুল শ্যোন অ্যারেস্ট

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

যশোর জেনারেল হাসপাতালে শিশু রোগীর উপচে পড়া ভিড়

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

পাইকগাছায় বাজার সভাপতি-সম্পাদকসহ ৩ ব্যবসায়ীর মারপিট : দোকান বন্ধ ঘোষণা

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.