Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ১ কেটি টাকা মুক্তিপণর দাবিতে অপহরণ হওয়ার ৯ দিন পর উদ্ধার
  • হৃদরোগীদের বাড়তি সতর্কতা জরুরি
  • যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল : ৫০% কমিশনে চলছে রোগী বেচাকেনা !
  • যশোরে জেলা মানবাধিকার সুরক্ষা কমিটির ত্রৈমাসিক সভা
  • যশোরে বিজিবির অভিযানে চোরাচালানি মালামাল জব্দ
  • যশোরে অস্ত্র ও ককটেলসহ যুবক আটক : ফাঁসানোর অভিযোগে মানববন্ধন
  • যশোর ক্লাবের নতুন কমিটি বরণ ও পরিচিতি অনুষ্ঠান
  • মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাব: ৮৫ দেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, মার্চ ১২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

মাগুরার দুটি আসনে ৪ প্রার্থীর মনোনয়ন বাতিল

banglarbhoreBy banglarbhoreজানুয়ারি ৩, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

মাগুরা জেলা সংবাদদাতা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মাগুরার দুটি সংসদীয় আসনে মোট ১১ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। ত্রুটিপূর্ণ হওয়ায় ৪ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

মাগুরা-১ আসনে আয়কর রিটার্ন দাখিল না করায় গণফোরামের প্রার্থী মিজানুর রহমান এবং ঋণখেলাপি থাকায় স্বতন্ত্র প্রার্থী কুতুবুল্লাহ হোসেন মিয়ার মনোনয়নপত্র বাতিল করা হয়। এছাড়া মাগুরা-২ আসনে হলফনামা অসম্পূর্ণ থাকায় জাতীয় পার্টির প্রার্থী মশিয়ার রহমান এবং কাগজপত্রে ত্রুটি থাকায় স্বতন্ত্র প্রার্থী মোয়াজ্জেম হোসেনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।

এ জেলায় বৈধ প্রার্থী হলেন, মাগুরা-১ আসনে বিএনপি মনোনীত মনোয়ার হোসেন খান, জামায়াতে ইসলামী বাংলাদেশের আব্দুল মতিন, গণঅধিকার পরিষদের ডা. খলিলুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের নাজিরুল ইসলাম, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের শম্পা বসু, বাংলাদেশ কংগ্রেসের কাজী রেজাউল হোসেন, জাতীয় পার্টির জাকির হোসেন মোল্লা এবং খেলাফত মজলিসের ফয়জুল ইসলাম।

মাগুরা-২ আসনে বৈধ প্রার্থী হলেন, বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, জামায়াতে ইসলামী বাংলাদেশের মুশতারশেদ বিল্লাহ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মোস্তফা কামাল।

শনিবার বেলা ১১টায় মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জেলা রিটার্নিং অফিসার আব্দুল্লাহ আল মাহমুদ বৈধ প্রার্থীদের তালিকা ঘোষণা করেন। একই সঙ্গে তিনি নির্বাচনী আচরণবিধি সম্পর্কে প্রার্থীদের অবহিত করেন।

এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার হাবিবুর রহমান এবং জেলা নির্বাচন কর্মকর্তা ফারাজী বেনজির আহমেদ।
মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা আগামী ১১ জানুয়ারি পর্যন্ত আপিল করতে পারবেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

১ কেটি টাকা মুক্তিপণর দাবিতে অপহরণ হওয়ার ৯ দিন পর উদ্ধার

মার্চ ১২, ২০২৬

হৃদরোগীদের বাড়তি সতর্কতা জরুরি

মার্চ ১১, ২০২৬

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল : ৫০% কমিশনে চলছে রোগী বেচাকেনা !

মার্চ ১১, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.