Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরের বাঘারপাড়ায় সেনাবাহিনীর যৌথ অভিযানে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার
  • সখিনা বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত
  • যশোর সদরে পল্লীবন্ধুর লাঙ্গল নিয়ে মাঠে খবির গাজী
  • দেবহাটার সখিপুরে ধানের শীষের নির্বাচনী সভা
  • দেবহাটায় সাংবাদিকদের সাথে সাতক্ষীরা-২ আসনের এমপি প্রার্থীর মতবিনিময়
  • নির্বাচনী লিফলেট নিতে গিয়ে প্রাণ গেল শিশুর
  • যশোর সদরের দেয়াড়া ইউনিয়নে অনিন্দ্য ইসলাম অমিতের প্রচারণা
  • যশোর অনূর্ধ্ব-১৪ জেলা ক্রিকেট দলকে ‘কুলিন’-এর ট্রাকসুট প্রদান
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, ফেব্রুয়ারি ২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

মাদক কারবারের প্রতিবাদ :  কালিয়ায় স্বেচ্ছাসেবক দল নেতাকে হত্যা

banglarbhoreBy banglarbhoreঅক্টোবর ২৮, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

কালিয়া সংবাদদাতা
মাদক কারবারের প্রতিবাদ করায় নড়াইলের কালিয়া উপজেলায় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত মাসুদ শেখ (৪৬) কালিয়া উপজেলার বাবরা-হাচলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব ছিলেন। এবং ওই ইউনিয়নের শুক্তগ্রামের বাসিন্দা। পরিবারের দাবি, মাদক কারবারের প্রতিবাদ করায় সোমবার রাতে তাকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে মাদক কারবারি ও তার লোকজন।

মাসুদের পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা যায়, সোমবার রাত সাড়ে সাতটার দিকে শুক্তগ্রামের দত্ত মাধ্যমিক বিদ্যালয় মোড় থেকে নিজ বাড়ি ফেরার পথে মাসুদকে একই এলাকার মান্দার খাঁর বাড়ির সামনে এলাকার এক মাদক কারবারি ও তার সহযোগীরা কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল আটটার দিকে তার মৃত্যু হয়।

নিহত মাসুদের ছোট ভাই ওমর সানী শেখ গণমাধ্যমকে বলেন, ‘এলাকায় একজন মাদক কারবারি আছে। আমার ভাই ওরে বলছিল, “তুই ছেলেপেলে নষ্ট করে ফেলতিছিস, অবৈধ কাজ করছিস, তোরে কিন্তু পুলিশ দিয়ে ধরায় দিবানি।” এই রাগ থেকে সোমবার রাতে বাড়ি ফেরার পথে একা পেয়ে আমার ভাইকে দলবল নিয়ে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছে। আমরা তাদের নামে মামলার প্রস্তুতি নিচ্ছি।’

মাসুদের মৃত্যুর পর কালিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দল মাসুদকে দলের জন্য নিবেদিতপ্রাণ উল্লেখ করে জানিয়েছেন আততায়ীদের হাতে তিনি নির্মমভাবে খুন হয়েছেন। তারা এই খুনের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ছাড়া ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

কালিয়া নেতা মাদক স্বেচ্ছাসেবক দল হত্যা
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরের বাঘারপাড়ায় সেনাবাহিনীর যৌথ অভিযানে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার

ফেব্রুয়ারি ১, ২০২৬

সখিনা বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত

জানুয়ারি ৩১, ২০২৬

যশোর সদরে পল্লীবন্ধুর লাঙ্গল নিয়ে মাঠে খবির গাজী

জানুয়ারি ৩১, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.