Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • কৃষকদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে : প্রতিমন্ত্রী অমিত
  • প্রধানমন্ত্রীর পুনঃখনন উপলক্ষে জিয়া খাল পরিদর্শনে প্রতিমন্ত্রী অমিত
  • তেল সংকট অজুহাতে বৈশাখি উত্তাপ যশোরের বাজারে
  • যশোরে মসজিদের ড্রয়ার ভেঙে টাকা চুরি
  • মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে যশোরে আটক ৪
  • সুন্দরবন থেকে ৩টি বন্দুক ও কার্তুজ উদ্ধার
  • যশোরে ‘ইনার উইন্ডো ইন্সটিটিউট’র কর্মশালা অনুষ্ঠিত
  • একটি সংবাদ বা ছবির মাধ্যমে দেশে বিপ্লব ঘটানো সম্ভব : মোবারক হোসেন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, এপ্রিল ১১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

মানসিক ভারসাম্যহীন শামীম হত্যার আসামি আটক

banglarbhoreBy banglarbhoreফেব্রুয়ারি ২১, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোরে চুরির অপবাদে গণপিটুনিতে নিহত মানসিক ভারসাম্যহীন মিনারুল কবির শামীম হত্যা মামলার অন্যতম আসামি ইসমাইলকে (২৫) গ্রেফতার করেছে র‌্যাব ৬।

শনিবার বেলা সাড়ে ১১ টায় র‌্যাবের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে শহরের শংকরপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারৃত ইসমাইল যশোর সদর উপজেলার শ্রীকান্তনগরের বাসিন্দা।

শনিবার বিকেলে এক বার্তায় র‌্যাব জানায়, নিহত মিনারুল কবির শামীম একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি ছিলেন। গত ১৬ জানুয়ারি রাতে শহরের বলাডাঙ্গা গোবিন্দ মোড় এলাকায় একটি দোকানের সামনে মাচার ওপর তিনি শুয়ে ছিলেন। ওই রাতে দোকানে চুরির ঘটনা ঘটলে দোকানদার ও তার সহযোগিরা তাকে সন্দেহজনক ভাবে মারধর করে।

পরে গুরুতর আহত অবস্থায় রাত ৪টার দিকে অভিযুক্তরা তাকে যশোর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় হত্যা মামলা দায়ের করলে আসামিরা আত্মগোপনে চলে যায়।

র‌্যাব আরো জানায়, গ্রেফতারকৃত আসামিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে করা হয়েছে। আসামির বিরুদ্ধে হত্যা, ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

কৃষকদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে : প্রতিমন্ত্রী অমিত

এপ্রিল ১১, ২০২৬

প্রধানমন্ত্রীর পুনঃখনন উপলক্ষে জিয়া খাল পরিদর্শনে প্রতিমন্ত্রী অমিত

এপ্রিল ১১, ২০২৬

তেল সংকট অজুহাতে বৈশাখি উত্তাপ যশোরের বাজারে

এপ্রিল ১০, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.