Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ঈদের আনন্দের আড়ালে দায়িত্বরত নীরব বেদনায়-বীর!
  • বাংলার ভোরের ইফতার ও ঈদ উপহার বিতরণ
  • ঈদ সমাগত জমে উঠেছে আতর-টুপি-জায়নামাজের বাজার
  • ঈদে নিয়ন্ত্রিত ভোজন রাখবে সুস্থ
  • সাবেক কৃতি খেলোয়াড় যশোরের পরিচিত মুখ বাবুর ইন্তেকাল
  • যশোরে বিজিবির অভিযানে চোরাচালানী পণ্য জব্দ
  • ঈদ সামনে রেখে যশোরে পরিবহন খাতে ভোক্তার অভিযান, জরিমানা
  • যশোরে ডাক্তারের বিরুদ্ধে শ্যালিকাকে ধর্ষণ মামলা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, মার্চ ২১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

মুক্তেশ্বরী নদীর জায়গায় আদ্-দ্বীনের অবৈধ প্রাচীর ও সেতু অপসারণে পাউবোর চিঠি

ফলোআপ : বাংলার ভোর-এ সংবাদ প্রকাশ
banglarbhoreBy banglarbhoreএপ্রিল ১২, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

# বাকি অবৈধ স্থাপনা অপসারণে চিঠি না দেয়ায় ক্ষুব্ধ আন্দোলন কমিটি

বাংলার ভোর প্রতিবেদক

যশোরে মুক্তেশ্বরী নদী দখল করে আদ্-দ্বীন মেডিকেল কলেজ এবং হাসপাতালের প্রাচীর ও প্রতিষ্ঠান দুটিতে যাতায়াতের জন্য নদীর উপর নির্মিত অবৈধ সেতুটি অপসারণে চিঠি দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। গত ৮ এপ্রিল পানি উন্নয়ন বোর্ড যশোরের উপ বিভাগীয় প্রকৌশলী জি এম রাইসুল ইসলামের সাক্ষরিত চিঠি মেডিকেল কলেজের অধ্যক্ষ বরাবর পাঠানো হয়েছে।

২০১৪ সালে বিগত ক্ষমতাসীন আওয়ামী লীগের শাসনামলে ক্ষমতার অপব্যবহার করে শহরের পুলেরহাটে মুক্তেশ্বরী নদীর আধা কিলোমিটার অংশ দখল করে বেসরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজ নির্মাণ করে আদ্-দ্বীন কর্তৃপক্ষ। শুধু তাই নয়;  নদীর মাঝখানে কংক্রিটের খুঁটি দিয়ে নির্মাণ করা হয় লোহার সেতু। সেতু ও হাসপাতালটি নির্মাণে নদীর এই অংশ এমনভাবে দখল আর শাসন করা হয়েছে যে বোঝার উপায় নেই এটিই একসময়কার প্রমত্তা মুক্তেশ্বরী। যা নিয়ে গত ১৭ মার্চ ‘মুক্তেশ্বরীতে আদ্ দ্বীনের থাবা!’ শিরোনামে তথ্যবহুল সচিত্র সংবাদ প্রকাশ করে যশোরের বহুল প্রচারিত দৈনিক বাংলার ভোর।

পানি উন্নয়ন বোর্ডের চিঠিতে উল্লেখ করা হয়েছে, ‘আদ্ দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজ এবং আদ্ দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল সীমানা প্রাচীর সিএস ম্যাপে প্রদর্শিত মুক্তেশ্বরী নদীর খাস জমির মধ্যে রয়েছে। প্রতিষ্ঠান কর্তৃক মুক্তেশ্বরী নদীর উপর একটি অবৈধ ব্রীজ নির্মিত হয়েছে। যার ফলে মুক্তেশ্বরী নদীর পানি প্রবাহ বিঘ্নিত হয়ে মুক্তেশ্বরী নদীটি মৃতপ্রায় পরিণত হয়েছে। যশোর শহরের বিভিন্ন অংশে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এমতাবস্থায় আপনাদের নিজস্ব ব্যবস্থাপনায় সিএস ম্যাপে প্রদর্শিত মুক্তেশ্বরী নদীর খাস জসি হতে সীমানা প্রাচীরটি অপসারণ ও মুক্তেশ্বরী নদীর উপর নির্মিত ব্রীজটি অপসারণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।’

কয়েক দফা মুক্তেশ্বরী নদী অবৈধ দখলের যে তালিকা প্রকাশ করে মুক্তেশ্বরী বাঁচাও আন্দোলন কমিটি ও পানি উন্নয়ন বোর্ড। সেই তালিকায় আদ্-দ্বীন হাসপাতালের রয়েছে। তাদের অংশে নদীর শূন্য দশমিক ৬১ একর বা ৬১ শতক দখলে রয়েছে। পুলেরহাট এলাকার সেতুর দক্ষিণ-পূর্ব কোনা থেকে নদীতীরে গড়ে উঠেছে পাঁচশ’ শয্যাবিশিষ্ট আদ্-দ্বীন হাসপাতাল। নদীর তীরে প্রাচীর দেয়া হয়েছে। নদীর তীর দখল করে কংক্রিটের ঢালাই দেয়া হয়েছে। এর মধ্যেই বিভিন্ন ফলের গাছ লাগানো হয়েছে। নদীপাড়েই হাঁস-মুরগির বিভিন্ন ঘরও নির্মাণ করেছে আদ্-দ্বীন। তবে শুধু প্রাচীর ও অবৈধ সেতুটি অপসারণে সেতু দেয়াতে ক্ষুব্ধ মুক্তেশ্বরী বাঁচাও আন্দোলন কমিটির নেতৃবৃন্দ। তারা নদীর ফোরশোরে আদ্ দ্বীনের সকল অবৈধ স্থাপনা অপসারণের দাবি জানিয়েছে। দায়সারাভাবে কোন ব্যবস্থা নিলে প্রতিবাদে কর্মসূচি হাতে নিবেন বলেও জানিয়েছেন সংগঠনটির উপদেষ্টা ইকবাল কবির জাহিদ। তিনি বলেন, ‘নদীর ফোরশোর যে এরিয়া রয়েছে; সেখানে আদ্ দ্বীনের অনেক স্থাপনা দখল হিসেবেই রয়েছে। সেই ফোরশোর পর্যন্ত উচ্ছেদ হতে হবে। কারণ এই নদী যশোরের দুঃখ ভবদহের সংযোগ। এই নদীর নাব্যতা প্রয়োজন।’

এই বিষয়ে আদ্-দ্বীন ওয়েলফেয়ারের পরিচালক ফজলুল হকের মুঠোফোনে কয়েক দফা যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেনি। তবে আদ্-দ্বীন ফাউণ্ডেশনের পাবলিক রিলেশন অফিসার তরিকুল ইসলাম তারেক বলেন, ‘প্রাচীর ও নদীর ব্রিজটি অপসারণে চিঠি পেয়েছি। কি লেখা আছে পড়া হয়নি।’

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ড যশোরের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জী বলেন, আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষকে চিঠি দেয়া হয়েছে। আদ্-দ্বীন মেডিকেল কলেজের প্রতিনিধিরাও আমার সঙ্গে দেখা করেছেন।

তারা নদীর উপর ব্রিজটি অপসারণের প্রক্রিয়া হাতে নিয়েছে। একই সাথে সেতুটি অপসারণ করে নিজস্ব অর্থায়নে স্থায়ী আরেকটি সেতু নির্মাণের ডিজাইন করেছে। সেটির নকশা যাচাই বাছাই করে জেলা পানি সম্পদ কমিটির সিদ্ধান্তের পর অনুমতি দেয়া হবে। নদীর পানি প্রবাহ বিঘ্নিত হয় এমন কিছু করতেও দেয়া হবে না বলে জানান তিনি।’

মুক্তেশ্বরী নদীর জায়গায়
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ঈদের আনন্দের আড়ালে দায়িত্বরত নীরব বেদনায়-বীর!

মার্চ ১৯, ২০২৬

বাংলার ভোরের ইফতার ও ঈদ উপহার বিতরণ

মার্চ ১৮, ২০২৬

ঈদ সমাগত জমে উঠেছে আতর-টুপি-জায়নামাজের বাজার

মার্চ ১৮, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.