Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে ব্যাংকে বন্ধক রাখা জমি বিক্রি : বিপাকে ক্রেতা
  • যশোরে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত
  • তালায় বিএনপি অফিসের দুর্বৃত্তদের আগুন
  • ঝিকরগাছায় কৃষক কার্ড তৈরির লক্ষ্যে মতবিনিময়
  • ফকিরহাটে সড়কে গেল মোটরসাইকেল আরোহীর প্রাণ
  • বকেয়া বেতন দাবিতে যশোর আইটি পার্কে ‘চালডাল’ কর্মীদের বিক্ষোভ ভাংচুর
  • যশোরে মাছের ঘেরে যুবকের রক্তাক্ত মরদেহ
  • যশোরে সেচ পাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, মার্চ ৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যত বড় সমন্বয়ক হোক অপরাধ করলে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেবেন

যশোরে ‘ব্রিং ব্যাক জাস্টিস’ কর্মসূচি
banglarbhoreBy banglarbhoreসেপ্টেম্বর ২১, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
ঢাকা বিশ^বিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ে সংঘটিত মব জাস্টিস এবং নৈরাজ্যের প্রতিবাদে যশোরে ‘ব্রিং ব্যাক জাস্টিস’ কর্মসূচি পালিত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে যশোর প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের শিক্ষার্থী নূর ইসলাম বলেন, আমরা ছাত্র আন্দোলনে যারা রাজপথে ছিলাম, তারা ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে এ দেশকে পুনরায় স্বাধীন করেছি।

এই স্বাধীন দেশের সম্মান আমরা সবাই রক্ষা করার চেষ্টা করব। সমন্বয়কের পরিচয়ে কেউ অপরাধমূলক কর্মকাণ্ড করলে, সে যত বড় সমন্বয়কই হোক না কেন, তাকে এ দেশের জনগণ ধরে বেঁধে ফেলবেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেবেন।

কর্মসূচিতে আরেক শিক্ষার্থী মৌসুমী খাতুন বলেন, আমাদের এক ভাই ঢাকা ইউনিভার্সিটিতে মর্মান্তিক হত্যাকাণ্ডের শিকার হয়েছে। আমরা জানি যে সে একজন মানসিক রোগী।

এ হত্যাকাণ্ডে জড়িতদের একজন জালাল, সে ছাত্রলীগের উপ-সম্পাদক বলে আমরা জানতে পেরেছি।

স্বৈরাচারী শেখ হাসিনা দেশ ছাড়লেও তার দোসররা কিন্তু দেশ ছাড়েনি এবং এই ছাত্রলীগের নেতারা ছাত্র সমাজকে কলঙ্কিত করার উদ্দেশ্যে নানা রকম ষড়যন্ত্র করে যাচ্ছে।

আমরা চাই কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কোনো দলের রাজনৈতিক শাখা থাকবে না। এ হত্যাকাণ্ডে যারা জড়িত তাদের দ্রুত বিচার করা হোক।

কর্মসূচিতে ছাত্র সমাজের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন, নবীন ইসলাম, সাকিব হোসেন, সাদিক বিল্লাহ, কিরণ আহমেদসহ শতাধিক শিক্ষার্থী।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে ব্যাংকে বন্ধক রাখা জমি বিক্রি : বিপাকে ক্রেতা

মার্চ ২, ২০২৬

যশোরে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত

মার্চ ২, ২০২৬

তালায় বিএনপি অফিসের দুর্বৃত্তদের আগুন

মার্চ ২, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.