Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • গ্রীস্মকালীন টমেটোর উদ্ভাবক বিজ্ঞানী ড. রেজাউল করিমের ইন্তিকাল
  • মুঘল আমলের ঝাউদিয়া শাহী মসজিদ 
  • যশোরে ১৭৫ বোতল ‘উইন কোরেক্স’সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
  • যশোরে আলমগীর হত্যা মামলার অন্যতম আসামি গ্রেফতার
  • শ্যামনগরে অবৈধভাবে ভূগর্ভস্থ বালু উত্তোলন : ফুটপ্রতি মাসোহারা নেয় ভূমি অফিস
  • রামপালে ভোক্তা অধিকারের জরিমানা
  • যশোরে ভারপ্রাপ্ত জেলা জজের ওপর আইনজীবীদের অনাস্থা
  • খামেনেয়ীকে হত্যার প্রতিবাদে যশোরে শোক মিছিল ও বিক্ষোভ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, মার্চ ২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ পালন

banglarbhoreBy banglarbhoreমার্চ ৮, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, বর্ণাঢ্য শোভাযাত্রা ও বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে পুস্তক প্রদর্শনীসহ নানা আয়োজনে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ঐতিহাসিক ৭ মার্চ পালন করা হয়েছে।

সূর্যোদয়ক্ষণে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মাধ্যমে ঐতিহাসিক ৭ মার্চের কর্মসূচি শুরু হয়। সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সাথে নিয়ে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন পুষ্পস্তবক অর্পণ করেন। পরে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে শুরু হয়ে কেন্দ্রীয় গ্রন্থাগার কাম একাডেমিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। সকাল ১০টায় যবিপ্রবির কেন্দ্রীয় গ্রন্থাগারে অবস্থিত ‘বঙ্গবন্ধু কর্নার’-এ বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে পুস্তক প্রদর্শনীর উদ্বোধন করা হয়। সেখানে বঙ্গবন্ধুর লেখা ও তাঁকে নিয়ে লেখা বিভিন্ন বই প্রদর্শিত হচ্ছে।

দিনব্যাপি বিভিন্ন কর্মসূচিতে যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনিছুর রহমান, ডিন অধ্যাপক ড. সিরাজুল ইসলাম, অধ্যাপক ড. ইকবাল কবীর জাহিদ, ড. মুনিবুর রহমান, অধ্যাপক ড. হাফিজ উদ্দিন, রেজিস্ট্রার প্রকৌশলী আহসান হাবীব, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. আলম হোসেন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. কামরুল ইসলাম, কর্মচারী সমিতির সভাপতি শওকত ইসলাম সবুজ প্রমুখ। এ ছাড়া কর্মসূচিতে বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ ও দপ্তর প্রধানগণসহ শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

গ্রীস্মকালীন টমেটোর উদ্ভাবক বিজ্ঞানী ড. রেজাউল করিমের ইন্তিকাল

মার্চ ১, ২০২৬

মুঘল আমলের ঝাউদিয়া শাহী মসজিদ 

মার্চ ১, ২০২৬

যশোরে ১৭৫ বোতল ‘উইন কোরেক্স’সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মার্চ ১, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.