Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • শহিদ জিয়ার স্মৃতি বিজড়িত উলাশীর খাল পড়ে আছে অযত্নে
  • ভবদহে আবারও জলাবদ্ধতার শঙ্কা  ধীরগতির খনন কাজে উদ্বিগ্ন এলাকাবাসী
  • জীবননগর রায়পুরে ভিজিএফ’র চাল বিতরণ
  • শিশু মৃত্যু : কেশবপুরের সেই ক্লিনিক বন্ধ
  • জয়তী সোসাইটির উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত
  • যশোরে চৌগাছা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত
  • যশোরে মেডিকেল টেকনোলজিস্ট পরিষদের ইফতার অনুষ্ঠিত
  • পবিত্র ঈদুল ফিতরে যশোরে প্রথম জামায়াত সকাল ৮টায়
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, মার্চ ১২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরের বাজারে কমেছে সবজির দাম

banglarbhoreBy banglarbhoreসেপ্টেম্বর ১৩, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোরের বাজারে সব ধরণের সবজির দাম কমেছে। হরেক রকম সবজিতে বাজার ভরপুর। সবজির আমদানি বেশি থাকায় দাম কমছে বলে জানিয়েছেন বিক্রেতারা। তবে বাজারে আসা নতুন মৌসুমি সবজির দাম কিছুটা চড়া।
শুক্রবার শহরের বাজার ঘুরে দেখা গেছে, সবজির ডালি সাজিয়ে বসে আছেন বিক্রেতা। হরেক রকমের তরি তরকারিতে ভরপুর কাঁচা বাজার। গত সপ্তাহের তুলনায় কিছু পণ্যেও দামের রদবদল দেখা গেছে। বাজারের অধিকাংশ সবজি ৩০ থেকে ৬০ টাকা কেজি দরের ভিতরে কিনতে পারছেন ক্রেতারা। সবজির দাম কম থাকায় স্বস্তি দেখা গেছে ক্রেতাদের মাঝে।
বাজার ঘুরে দেখা গেছে, প্রতিকেজি শিম বিক্রি হচ্ছে ২০০ থেকে ২২০ টাকা কেজি দরে। এছাড়া প্রতিকেজি কাঁচা মরিচ ১৬০ টাকা, মিষ্টি কুমড়া ৫০ টাকা, কচুরমুখি ৫০ টাকা, আমড়া ৪০ টাকা, পুঁইশাক ২৫ টাকা, কলা ৫০ টাকা, পটল ৪০ টাকা, উচ্ছে ৮০ থেকে ১০০ টাকা, পেঁপে ২৫ টাকা, পেঁয়াজ ১১০ টাকা, রসুন ২৩০ থেকে ২৪০ টাকা, শুকনো মরিচ ৪৫০ থেকে ৫০০ টাকা, আলু ৫৫ টাকা, লাউ ৪০ টাকা (পিস), বেগুন ৭০ থেকে ৮০ টাকা, ঢেঁড়শ ৪০ টাকা, টমেটো ১০০ টাকা, গাজর ১৫০ টাকা, শশা ৫০ থেকে ৬০ টাকা, কাঁকরোল ৬০ টাকা, ক্যাপসিক্যাপ ৩৫০ থেকে ৬৫০ টাকা, ওল ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এদিকে ডিম ৪৮ টাকা হালি, প্রতিকেজি গরুর মাংস ৭৫০ টাকা, ছাগলের মাংস ১ হাজার ৫০ থেকে ১১শ ৫০ টাকা, জাত ভেদে মুরগির মাংস ১৮০ থেকে ৩৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
বড় বাজারের কাঁচামাল বিক্রেতা সুকুমার সেন বলেন, এখন মোকামে সবজির সরবরাহ পর্যাপ্ত আছে। আমদানি বেশি থাকলে দাম কমে। যখন আমদানি কমে যায়, তখন দাম বাড়ে। বেচাকেনা আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে। দাম কিছুটা কমার কারণে লোকজন বাজার এসে খালি হাতে ফিরছে না। এখন আমদানি নিয়ে ভাবতে হচ্ছে না। নতুন নতুন মৌসুমি সবজিও পাওয়া যাচ্ছে। নতুন সবজি বাজারে আসলে প্রথম প্রথম একটু দাম বেশি থাকে।
ফাহিম শাহরিয়ার নামে এক ক্রেতা বলেন, গত সপ্তাহ থেকে টুকটাক করে সবজির দাম কমতে শুরু করেছে। আগে মেসের জন্য বাজার করতে অনেক টাকা খরচ হয়ে যেত সবজি কিনতে গেলে। এখন মরিচ, আলুসহ বেশ কিছু সবজির দাম কমেছে। সবজির দাম কমলেও মাংসের দাম কমছে না। এখন মাছ, মাংস ও ডিমের দাম কমানো দরকার।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

শহিদ জিয়ার স্মৃতি বিজড়িত উলাশীর খাল পড়ে আছে অযত্নে

মার্চ ১২, ২০২৬

ভবদহে আবারও জলাবদ্ধতার শঙ্কা  ধীরগতির খনন কাজে উদ্বিগ্ন এলাকাবাসী

মার্চ ১২, ২০২৬

জীবননগর রায়পুরে ভিজিএফ’র চাল বিতরণ

মার্চ ১২, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.