Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • কাল থেকে পবিত্র মাহে রমজান
  • যশোরে শ্রীরামকৃষ্ণদেবের ১৯১তম জন্মতিথি ও বার্ষিক উৎসব শুরু
  • পুড়িয়ে দেওয়া যশোর আ’লীগ কার্যালয় হঠাৎ ঝুলছিলো শেখ মুজিবুর ও হাসিনার ব্যানার  
  • ১৭ বছর পর তরিকুল পরিবারের হাতে মন্ত্রিত্ব যশোরজুড়ে আনন্দ উচ্ছ্বাস
  • অমিত প্রতিমন্ত্রী হওয়ায় যশোরে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ
  • ভারতে পাচার হওয়া ২৮ বাংলাদেশী শিশু-কিশোরকে বেনাপোল দিয়ে হস্তান্তর
  • যশোরে আগুনে চার গরু-ছাগলসহ গোয়াল ঘর ভস্মিভূত
  • গুড় তৈরি করে কাঙ্ক্ষিত মুনাফা না হওয়ায় পেশা ছাড়ছেন গাছিরা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, ফেব্রুয়ারি ১৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরের সড়ক দুর্ঘটনায় এক পিকআপ হেলপার নিহত

banglarbhoreBy banglarbhoreআগস্ট ২৮, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোরের সড়ক দুর্ঘটনায় ওসমান গনি (৩৫)নামে এক পিকআপ হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন পিকআপচালক রফিকুল ইসলাম(৩৮)। বুধবার দুপুর ২টার দিকে মণিরামপুর ডিগ্রি কলেজের সামনে এ ঘটনা ঘটে।
নিহত ওসমান গনি চট্টগ্রাম মাস্টারপাড়া মিরের শরাই গ্রামের আহাম্মুদুর রহমানের ছেলে ও নাহার এগ্রো লিমিটেডের গাড়ির হেলপার। তবে ড্রাইভার পালিয়ে যাওয়ার কারণে পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মুরগির বাচ্চা বহনকারী একটি পিকআপ যশোর থেকে চুকনগর যাচ্ছিল। পথিমধ্যে মণিরামপুর ডিগ্রি কলেজের সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাড়িয়ে থাকা পাথর ভর্তি একটি ট্রাকে ধাক্কা দিলে পিকআপের সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এতে পিকআপের চালক ও হেলপার গুরুতর আহত হন। তবে এ সময় চালক প্রাণভরে পালিয়ে যান।

পরে স্থানীয়রা আহত হেলপারকে উদ্ধার করে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু আহতদের অবস্থা আশঙ্কাজন হওয়ায় চিকিৎসক তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার করেন। উদ্ধারকারীরা তাকে নিয়ে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসলে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক বিচিত্র মল্লিক হেলপারকে মৃত ঘোষণা করেন।

যশোর জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক বিচিত্র মল্লিক জানান, মৃত অবস্থায় একজনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। লাশ বর্তমানে হাসপাতাল মর্গে রয়েছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

কাল থেকে পবিত্র মাহে রমজান

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

যশোরে শ্রীরামকৃষ্ণদেবের ১৯১তম জন্মতিথি ও বার্ষিক উৎসব শুরু

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

পুড়িয়ে দেওয়া যশোর আ’লীগ কার্যালয় হঠাৎ ঝুলছিলো শেখ মুজিবুর ও হাসিনার ব্যানার  

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.