Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে ব্যাংকে বন্ধক রাখা জমি বিক্রি : বিপাকে ক্রেতা
  • যশোরে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত
  • তালায় বিএনপি অফিসের দুর্বৃত্তদের আগুন
  • ঝিকরগাছায় কৃষক কার্ড তৈরির লক্ষ্যে মতবিনিময়
  • ফকিরহাটে সড়কে গেল মোটরসাইকেল আরোহীর প্রাণ
  • বকেয়া বেতন দাবিতে যশোর আইটি পার্কে ‘চালডাল’ কর্মীদের বিক্ষোভ ভাংচুর
  • যশোরে মাছের ঘেরে যুবকের রক্তাক্ত মরদেহ
  • যশোরে সেচ পাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, মার্চ ৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে অনুষ্ঠিত হলো ‘রসায়নবিদ নীলরতন ধর বিজ্ঞান অলিম্পিয়াড’

banglarbhoreBy banglarbhoreজুন ২, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত রসায়নবিদ নীল রতন ধরের স্মরণে যশোরে বিজ্ঞান ও প্রযুক্তির উৎকর্ষ সাধনের লক্ষ্যে ‘বিজ্ঞান ও প্রযুক্তির উৎকর্ষে যশোর’ এই প্রতিপাদ্যে ‘রসায়নবিদ নীলরতন ধর বিজ্ঞান অলিম্পিয়াড ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এবং জে.সি.বি বিজ্ঞান ক্লাবের বাস্তবায়ন ও সহযোগিতায় এই বিজ্ঞান অলিম্পিয়াড করা হয়।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সাবেক ভারপ্রাপ্ত উপাচার্য ও ডিন এবং বর্তমান এগ্রো প্রোডাক্ট প্রসেসিং টেকনোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাধন কুমার দাস, কালেক্টরেট স্কুল যশোরের অধ্যক্ষ মোদাচ্ছের হোসেন প্রমুখ।

যশোর জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত প্রায় শতাধিক শিক্ষার্থী এই বিজ্ঞান অলিম্পিয়াডে অংশগ্রহণ করে। জুনিয়র ও সিনিয়র এই দুটি গ্রুপে সর্বমোট ৬ জন বিজয়ী শিক্ষার্থীকে অতিথিবৃন্দ পুরস্কার প্রদান করেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আজাহারুল ইসলাম প্রখ্যাত রসায়নবিদ নীলরতন ধরের অবদান স্মরণ করে বলেন, প্রখ্যাত রসায়নবিদ নীলরতন ধরকে আমরা কেউ চিনিই না। অথচ তিনি তিন তিনবার নোবেল পুরস্কার প্রদান কমিটিতে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি নীলরতন ধরের মতো বিজ্ঞানীদের জীবন ও কর্ম সম্পর্কে শিক্ষার্থীদের আগ্রহী করে তোলার গুরুত্ব তুলে ধরেন।

মুখ্য আলোচক অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় বিশ্বাস জে.সি.বি বিজ্ঞান ক্লাবের এই উদ্যোগের প্রশংসা করে বলেন, জে.সি.বি বিজ্ঞান ক্লাব যশোরের বিজ্ঞানীদের সৃষ্টিকর্ম সাধারণ শিক্ষার্থীদের জানানোর যে উদ্যোগ গ্রহণ করেছে তা প্রশংসনীয়।
অনুষ্ঠানে জে.সি.বি বিজ্ঞান ক্লাবের সম্পাদনায় নীলরতন ধরের জীবনীর ওপর একটি ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। একই সঙ্গে আয়োজনকে আরও প্রাণবন্ত করতে পাঁচটি মৌখিক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে স্মারক উপহার প্রদান করা হয়।

জে.সি.বি বিজ্ঞান ক্লাবের সভাপতি সাজিন আহম্মেদ জয়ের সঞ্চালনায় সহ-সভাপতি ফারিহা খাঁন ঝিলিক, সম্পাদক মাহমুদুল হাসান মেহেদীসহ ক্লাবের অন্যান্য সংগঠকগণ উপস্থিত ছিলেন।

আয়োজকরা মনে করছেন, এই অনুষ্ঠানের মাধ্যমে নীলরতন ধরের মতো প্রখ্যাত বিজ্ঞানীদের সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করা এবং বিজ্ঞান শিক্ষায় তাদের আগ্রহ বৃদ্ধি করার লক্ষ্য সফলভাবে অর্জিত হবে।

অনুষ্ঠিত হলো বিজ্ঞান অলিম্পিয়াড’ যশোরে ‘রসায়নবিদ নীলরতন ধর
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে ব্যাংকে বন্ধক রাখা জমি বিক্রি : বিপাকে ক্রেতা

মার্চ ২, ২০২৬

যশোরে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত

মার্চ ২, ২০২৬

তালায় বিএনপি অফিসের দুর্বৃত্তদের আগুন

মার্চ ২, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.