বাংলার ভোর প্রতিবেদক
মরহুম আব্দুস সাত্তারের দ্বাদশ মৃত্যুবার্ষিকী উপলক্ষে অসহায়দের মাঝে খাদ্য সামগ্রি বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে “এসএফ ফাউন্ডেশন”র পক্ষ থেকে ২০০ মানুষের মাঝে খাদ্য সামগ্রীর বিতারণ করা হয়।
খাদ্য সামগ্রি বিতরণ করেন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ও এসএফ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি নিজামদ্দিন অমিত।
এ সময় উপস্থিত ছিলেন রাজনৈতিক ও সামাজিক নেতা আফসানা ইয়াসমিন অনুরূপা, মোহাম্মদ শাহালম, ফারুক আহমেদ, আরতী শীল, ফরহাদ শেখ, রাজু মোল্লা, সুরুজ খান, শেখ গোলাম মোস্তফা খোকন, কার্তিক অধিকারী, তাপস ব্যানার্জি, শেখ রিফাত হোসেন, বাবু বিশ্বাস, রোঘনাত বিশ্বাস, কবির চৌধুরী, সিদ্দিকুর রহমান, লিটন হোসেন প্রমুখ।
এ সময় নিজামদ্দিন অমিত বলেন, পিতা-মাতার অসম্পূর্ণ কাজকে সম্পন্ন করার দায়িত্ব আমাদের। আমরা মজলুম জনতার সাথে ছিলাম, আছি, আগামী দিন থাকবো ইনশাআল্লাহ।
