Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • অমিত প্রতিমন্ত্রী হওয়ায় যশোরে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ
  • ভারতে পাচার হওয়া ২৮ বাংলাদেশী শিশু-কিশোরকে বেনাপোল দিয়ে হস্তান্তর
  • যশোরে আগুনে চার গরু-ছাগলসহ গোয়াল ঘর ভস্মিভূত
  • গুড় তৈরি করে কাঙ্ক্ষিত মুনাফা না হওয়ায় পেশা ছাড়ছেন গাছিরা
  • জয়তী সোসাইটির উদ্যোগে ষাটোর্ধ মায়েদের মাঝে ইফতার সামগ্রি বিতরণ
  • পরিবারের ওপর পুলিশি হয়রানি বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন
  • শার্শায় আগুন পুড়ে ছাই ভ্যানচালকের বসতবাড়ি
  • ভারতে পালানোর সময় হত্যা মামলার দুই সহোদর বেনাপোলে আটক
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে আইনজীবীর বিরুদ্ধে শ্লীলতাহানির মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

banglarbhoreBy banglarbhoreজুন ১৩, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোরে আইনজীবীর বিরুদ্ধে শ্লীলতাহানির মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল ৩টায় প্রেসক্লাব যশোর মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন অ্যাডভোকেট সৈয়দ কবীর হোসেন জনি। তার দাবি পিপিকে লাঞ্ছিত করার ঘটনায় জেলা আওয়ামী লীগের সভাপতির বিরুদ্ধে মামলা করায় হেনস্তা করতে এ মামলা করা হয়েছে।

সংবাদ সম্মেলনে অ্যাডভোকেট সৈয়দ কবীর হোসেন জনি জানান, তার নামে আজ সকালে তাসলিমা ইসলাম নামে এক আওয়ামী লীগ নেত্রী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ গোলাম কবিরের আদালতে মামলা করেন। বিচারক মামলাটি তদন্ত করে প্রতিবেদন দেয়ার জন্য পিবিআইকে আদশ দিয়েছেন। অথচ মাতৃতুল্য ওই নারীকে তিনি চেনেন না।

তিনি আরো জানান,সম্প্রতি জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের মোস্তাফিজুর রহমান মুকুলকে মারপিট করেন। মুকুলের দায়ের করা মামলার আইনজীবী তিনি। এ কারণে আওয়ামী লীগ সভাপতি শহিদুল ইসলাম মিলন আইনজীবীদের দেখে নেয়ার হুমকি দেন। এরপর আজ সকালে তার স্ত্রীকে যশোর জেনারেল হাসপাতালে গিয়ে হুমকি দেন শহিদুল ইসলাম মিলন। পরে জানতে পারেন যে তার নামে মামলাও করা হয়েছে।

পিপি লাঞ্ছিতের ঘটনাটি ভিন্ন খাতে নিতে জেলা আওয়ামী লীগ সভাপতি এ চক্রান্ত করছেন।

সংবাদ সম্মেলনে জেলা আইনজীবী সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জুলফিকার আলী জুলু, সাবেক সভাপতি নজরুল ইসলাম অ্যাডভোকেট উত্তম কুমার এডভোকেট এমদাদুল হকসহ শতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

অমিত প্রতিমন্ত্রী হওয়ায় যশোরে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

ভারতে পাচার হওয়া ২৮ বাংলাদেশী শিশু-কিশোরকে বেনাপোল দিয়ে হস্তান্তর

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

যশোরে আগুনে চার গরু-ছাগলসহ গোয়াল ঘর ভস্মিভূত

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.