Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সুবর্ণভূমি’র নতুন কার্যালয় উদ্বোধন
  • বৈশাখ বরণ : বিবর্তন-সুরবিতান-সুরধুনী আনছে চমক
  • প্রধানমন্ত্রীর যশোর সফর ঘিরে জেলা বিএনপির যৌথসভা, ব্যাপক প্রস্তুতির নির্দেশ
  • যশোরে সাম্রাজ্যবাদ বিরোধী বিক্ষোভে জাতীয় স্বার্থবিরোধী চুক্তি বাতিলের দাবি
  • যশোরে জমি বিরোধকে কেন্দ্র করে মামলা-হামলার অভিযোগে সংবাদ সম্মেলন
  • এক মুঠো স্বপ্ন বিলিয়ে দেন হোসাইন আহমেদ
  • যশোরে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ১
  • ঝড় উঠলে সন্তানদের নিয়ে পলিথিন জড়িয়ে রাত কাটাতে হয় তাদের!
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, এপ্রিল ১২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে আগুনে চার গরু-ছাগলসহ গোয়াল ঘর ভস্মিভূত

banglarbhoreBy banglarbhoreফেব্রুয়ারি ১৭, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোরে এক কাঠ ব্যবসায়ীর গরুর গোয়ালে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে দুটি গরু ও দুটি ছাগল পুড়ে ভস্মিভূত হয়েছে। এ ঘটনায় যশোর কোতয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ক্ষতিগ্রস্ত কাঠ ব্যবসায়ী মমিনুর রহমান। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

অভিযোগে জানা গেছে, সোমবার রাতে যশোর সদর উপজেলার বলরামপুর গ্রামের কাঠ ব্যবসায়ী মমিনুর রহমান ঘরে স্ত্রী-সন্তানদের নিয়ে ঘুমিয়ে ছিলেন। রাত একটার দিকে ঘুম ভেঙে দেখতে পান তার গোয়াল ঘর আগুনে দাউ দাউ করে জ্বলছে।

প্রতিবেশিরা এগিয়ে এসে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে। এরই মধ্যে আগুনে গোয়াল ঘর অর্ধেক পুড়ে ছাই হয়ে যায়। গোয়ালে থাকা দুটি গরু ও দুটি ছাগলও পড়ে যায়। এতে কাঠ ব্যবসায়ী মমিনুর রহমানের প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয় বলে জানান।

কাঠ ব্যবসায়ী মমিনুর রহমান অভিযোগ করেন, তার গোয়াল ঘরে পরিকল্পিতভাবে আগুন দেওয়া হয়েছে। তাকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করার জন্য আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তার এই ক্ষতি পুষিয়ে ওঠা এখন সম্ভব নয়।

এ খবর জানার পর যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর পুলিশ ফাঁড়ির আইসি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আইসি এসআই কবির হোসেন জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। আমরা তদন্ত করছি। দুটি গরু, দুটি ছাগল পুড়ে গেছে। গোয়াল ঘর আগুনে ভস্মিভূত হয়েছে। কারা এ ঘটনার সাথে জড়িত। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

সুবর্ণভূমি’র নতুন কার্যালয় উদ্বোধন

এপ্রিল ১১, ২০২৬

বৈশাখ বরণ : বিবর্তন-সুরবিতান-সুরধুনী আনছে চমক

এপ্রিল ১১, ২০২৬

প্রধানমন্ত্রীর যশোর সফর ঘিরে জেলা বিএনপির যৌথসভা, ব্যাপক প্রস্তুতির নির্দেশ

এপ্রিল ১১, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.