Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ঈদ-তাদের বিচ্ছিন্নতার প্রতীক
  • ঈদের আনন্দের আড়ালে দায়িত্বরত নীরব বেদনায়-বীর!
  • বাংলার ভোরের ইফতার ও ঈদ উপহার বিতরণ
  • ঈদ সমাগত জমে উঠেছে আতর-টুপি-জায়নামাজের বাজার
  • ঈদে নিয়ন্ত্রিত ভোজন রাখবে সুস্থ
  • সাবেক কৃতি খেলোয়াড় যশোরের পরিচিত মুখ বাবুর ইন্তেকাল
  • যশোরে বিজিবির অভিযানে চোরাচালানী পণ্য জব্দ
  • ঈদ সামনে রেখে যশোরে পরিবহন খাতে ভোক্তার অভিযান, জরিমানা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, মার্চ ২১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে আ.লীগের আইনজীবী জনি কারাগারে

banglarbhoreBy banglarbhoreডিসেম্বর ২৩, ২০২৪Updated:ডিসেম্বর ২৩, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোর জেলা আইনজীবী সমিতির সদস্য ও অভয়নগর উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক সৈয়দ কবীর হোসেন জনিকে জেলা বিএনপি কার্যালয় পোড়ানোর মামলায় গ্রেফতার করা হয়েছে। রোববার রাতে যশোর শহর থেকে তাকে আটক করা হয়। সোমবার দুপুরে পুলিশ আদালতে সোপর্দ করলে জেলা দায়রা ও জজ আদালতের বিচারক গোলাম কিবরিয়া তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালত পরিদর্শক রোকসানা খাতুন জানান, যশোর জেলা বিএনপি কার্যালয়ে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের মামলায় সন্দিগ্ধ আসামি হিসেব অ্যাডভোকেট সৈয়দ কবীর হোসেন জনিকে গ্রেফতার করা হয়। দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে প্রেরণ করেছেন।’
এর আগে অ্যাডভোকেট জনি রোববার যশোরে আত্মসমর্পণকারী আওয়ামী লীগের ১৬৭ নেতাকর্মীর পক্ষে আদালতে আইনি লড়াইয়ে অংশ নেয়। এরপর আদালত প্রাঙ্গণে এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফিং করেন। এর জেরে তাকে আটক করা হয়েছে বলে দাবি করেছেন জনির পরিবার।
জানা গেছে, গত ৪ আগস্ট বিকেলে যশোর বিএনপির কার্যালয়ে হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় অফিসের বিভিন্ন মালামাল লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় গত ৭ সেপ্টেম্বর আওয়ামী লীগের ৬৩ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেন জেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সহ-সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য ফোরামের নেতা অ্যাডভোকেট এমএ গফুর। এ মামলায় আরও কয়েকজন আওয়ামী লীগ নেতাকর্মীকে আটক করা হয়েছে।

যশোর গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ দেব্রবত হরি জানান, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে জনিকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে বর্তমান সময়ে নানা ধরনের নাশকতা কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

আইনজীবী জনি
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ঈদ-তাদের বিচ্ছিন্নতার প্রতীক

মার্চ ২১, ২০২৬

ঈদের আনন্দের আড়ালে দায়িত্বরত নীরব বেদনায়-বীর!

মার্চ ১৯, ২০২৬

বাংলার ভোরের ইফতার ও ঈদ উপহার বিতরণ

মার্চ ১৮, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.