বাংলার ভোর প্রতিবেদক
নারীদের কর্মসংস্থান, স্বাবলম্বী ও উদ্যোক্তা তৈরির লক্ষ্য নিয়ে যশোরে যাত্রা শুরু করেছে যশোরে ‘ইনার উইন্ডোস ইন্সটিটিউট’। এ উপলক্ষে যশোরে ৩০জন নারীদের নিয়ে একদিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার যশোরে নিউমার্কেট ট্রাকস্ট্যান্ড এলাকায় কুকিং, বেকিং ও বারিস্তার উপর এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। দিনব্যাপি কর্মশালায় প্রশিক্ষণ দেন বারিস্তা ঢাকার এক্সিকিউটিভ শেফ মনির হোসেন, বেকিং-এ ঢাকার একাডেমি অফ ইলেন’র লিড ট্রেইনার শেফ মৌসুমি ও কুকিং-এ যশোর আরআরএফ’র শেফ সনি।

‘ইনার উইন্ডোস ইন্সটিটিউট’র পরিচালক ফাতেমা শিরিন জানান, নারী উদ্যোক্তা তৈরির লক্ষ্য নিয়ে আমাদের আজকের এই প্রথম প্রশিক্ষণ কর্মশালা। পরবর্তীতে এই প্রশিক্ষণের পরিধি আরো বিস্তৃত হবে। এছাড়া এখানে বিউটিফিকেশন ট্রেনিং, বিভিন্ন ধরনের কেক ও মিষ্টি জাতীয় খাবার, ব্লক বাটিং, কাপড়ের উপর স্কিন প্রিন্ট, টেইলারিংয়ের কাজ শেখানের ব্যবস্থা করা হয়েছে।

‘ইনার উইন্ডোস ইন্সটিটিউট’র পক্ষ থেকে সহযোগিতায় ছিলেন, সোহাগ, শুভ, ইশরাত, শেফা, খাদিজাসহ আরো অনেকে।

Share.
Exit mobile version