বাংলার ভোর প্রতিবেদক

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যশোরের আট উপজেলায় এ বছর মোট ৭৬টি মসজিদ ও ঈদগাহে ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হবে। এবার নারীদের জন্যও বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে নির্ধারিত স্থানে পর্দার ব্যবস্থা রেখে পুরুষের পাশাপাশি নারীরা নামাজ আদায় করতে পারবেন।

রোববার ইসলামিক ফাউন্ডেশন যশোরের উপ-পরিচালক আবুল কাশেম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। চাঁদ দেখা ওপর নির্ভর করে আগামী ২৮ মে বৃহস্পতিবার ঈদুল আজাহা উদযাপিত হবে ।

ইসলামিক ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, যশোর সদর উপজেলায় সবচেয়ে বেশি ৩১টি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এর মধ্যে যশোর কেন্দ্রীয় ঈদগাহে প্রথম জামাত সকাল ৭.৩০ মিনিটে এবং দ্বিতীয় জামাত ৮.৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।

এদিকে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে প্রথম জামাত সকাল ৭.১৫ মিনিটে, দ্বিতীয় জামাত সকাল ৮.১৫ মিনিটে অনুষ্ঠিত হবে। এখানে নারীদের জন্য পৃথক ও পর্দাসহ নামাজ আদায়ের ব্যবস্থা রাখা হয়েছে।

এ ছাড়া সদর উপজেলার বিভিন্ন মসজিদ ও ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এর মধ্যে কারবালা জামে মসজিদে প্রথম জামাত সকাল ৮টায় ও দ্বিতীয় জামাত ৮.৩০ মিনিটে, ওয়াপদা কলোনী জামে মসজিদে একটি জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়, পি,টি, আই জামে মসজিদে জামাত সকাল ৮.৩০ মিনিটে, বায়তুল মামুর জামে মসজিদে প্রথম জামাত সকাল ৮ টায় ও দ্বিতীয় জামাত ৯টায়, বারান্দী পাড়া জামে মসজিদে জামাত সকাল ৮.৩০ মিনিটে, আমিনিয়া আলিয়া মাদ্রাসা জামে মসজিদে জামাত সকাল ৮টায়, সম্মিলনী স্কুল জামে মসজিদে সকাল ৮.৩০ মিনিটে, যশোর সদর উপজেলা পরিষদ জামে মসজিদে সকাল ৮.৩০ মিনিটে, উপশহর কেন্দ্রীয় ঈদগাহে জামাত সকাল ৮ টায়, পুলিশ লাইন জামে মসজিদে প্রথম জামাত সকাল ৭টায় ও দ্বিতীয় জামাত ৮টায়, বেজপাড়া আজিমাবাদ জামে মসজিদে জামাত সকাল ৭ টায়, পাগলাদাহ হাফেজিয়া মাদ্রাসা ঈদগাহ ময়দানে জামাত সকাল ৭. ৩০ মিনিটে। মারকাজ মসজিদ ময়দানে জামাত সকাল ৮ টায়, ইছালী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জামাত সকাল ৮ টায়, কোদালিয়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জামাত সকাল ৮ টায়, তালবাড়িয়া মাদ্রাসা ঈদগাহ ময়দানে জামাত সকাল ৮.৩০ মিনিটে, ছিলুমপুর বাইতুন নুর জামে মসজিদ ঈদগাহ ময়দানে জামত সকাল ৭.৩০ মিনিটে, বসুন্দিয়া বায়তুস সালাত মসজিদ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জামাত সকাল ৮ টায়, জয়ান্তা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জামাত সকাল ৮ টায়, চাঁচড়া পশ্চিমপাড়া ঈদগাহ ময়দানে জামাত সকাল ৮ টায়, দেয়াড়া ইউনিয়ন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জামাত সকাল ৭ টায়,আবাদ কচুয়া আশরাফুল উলুম মাদ্রাসা ঈদগাহ ময়দানে সকাল ৮ টায়, পুরাতন কসবা ঢাকা ব্রিজ সংলঘ্ন ঈদগাহ ময়দান সকাল ৭.৩০ মিনিটে, আবাদ কচুয়া হাইস্কুল ঈদগাহ ময়দান সকাল ৮ টায়, চুড়ামনকাটি, ছাতিয়ানতলা কেন্দ্রীয় ঈদগাহ ময়দান সকাল ৮ টায়, দাইতলা কেন্দ্রীয় ঈদগাহ ময়দান সকাল ৮টায়, বিজয় নগর ঈদগাহ ময়দান সকাল ৮ টায়, ফুলতলা আবেদিয়া দাখিল মাদ্রাসা ময়দান ৮ টায়, কিসমত নওয়াপাড়া ঈদগাহ ময়দান সকাল ৭.৩০ মিনিটে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

কেশবপুর উপজেলায় ৫টি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এর মধ্যে কেশবপুর কেন্দ্রীয় ঈদগাহে প্রথম জামাত সকাল ৮.৩০ মিনিটে, ও দ্বিতীয় জামাত ৮.৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। কলাগাছি কেন্দ্রীয় ঈদগাহ সকাল ৮ টায়, সাগরদাড়ি  ঈদগাহ ময়দান সকাল ৭.৩০ মিনিটে, ভবানিপুর ঈদগাহ ময়দান সকাল ৮.৩০ মিনিটে, ফতেপুর কেন্দ্রীয় ঈদগাহ সকাল ৭.৩০ মিনিটে ঈদের জামার অনুষ্ঠিত হবে।

চৌগাছা উপজেলায় ৬ টি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এর মধ্যে রয়েছে, চৌগাছ কামিল মাদ্রাসা ঈদগাহ ময়দানে সকাল ৭ টায়, পাশাপোল ঈদগাহ ময়দানে সকাল ৭.৩০ মিনিটে, কোটালিপুর ঈদগাহ ময়দানে সকাল ৮.৩০ মিনিটে, সৈয়দপুর বাজার  ঈদগাহ ময়দান সকাল ৮ টায়, সৈয়দপুর বাজার ঈদগাহ ময়দানে সকাল ৮ টায়, মাসিলা ঈদগাহ ময়দান সকাল ৭ টায়  অনুষ্ঠিত হবে।

ঝিকরগাছা উপজেলায় ৭টি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এর মধ্যে বিএম হাই স্কুল ময়দানে সকাল ৭.৩০ মিনিটে, কাটাখাল ঈদগাহ  ময়দান সকাল ৭.৩০ মিনিটে, কায়েমখোলা ঈদগাহ ময়দান সকাল ৭.৩০ মিনিটে, বাকড়া জে. কে হাইস্কুল  ঈদগাহ ময়দান সকাল ৭.৩০ মিনিটে, মাটিকুমড়া স্কুল ঈদগাহ ময়দান সকাল ৮ টায়, বাইসা স্কুল ঈদগাহ ময়দান সকাল ৮ টায়, গদখালী বাজার ঈদগাহ ময়দান সকাল ৭ টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

মণিরামপুর উপজেলায় ৬টি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এগুলির মধ্যে জালঝাড়া মাদ্রাসা ঈদগাহ ময়দানে সকাল ৮.৩০ মিনিটে, মণিরামপুর থানা ঈদগাহে সকাল ৭ টায়, বাকোশপোল মাদ্রাসা ঈদগাহ ময়দান সকাল ৮.৩০ মিনিটে, খোদাপাড়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দান সকাল ৮.৩০ মিনিটে, নহালপুর বাজার দিঘীরপাড় ঈদগাহ ময়দান সকাল ৮ টায় এবং মনিরামপুর ফাজিল মাদ্রাসা ঈদগাহ ময়দানে সকাল ৮ টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

বাঘারপাড়া উপজেলায় ৯টি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এগুলির মধ্যে দোহাকুলা বাজার ঈদগাহে সকাল ৭.৪৫ মিনিটে, সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসা ঈদগাহে সকাল ৮ টায়, চাড়াভিটা বাজার ঈদগাহে সকাল ৮ টায়, বাঘারপাড়া মহিউসসুন্না ঈদগাহে সকাল ৭.৩০ মিনিটে, দয়ারামপুর ঈদগাহে সকাল ৮.৩০ মিনিটে, নারিকেল বাড়িয়া ঈদগাহে সকাল ৮ টায়, খাজুরা বাজার কেন্দ্রীয় ঈদগাহে সকাল ৮.৩০ মিনিটে, মির্জাপুর ঈদগাহ ময়দানে সকাল ৮ টায় এবং রায়পুর বাজার ঈদগাহ ময়দান সকাল ৭.৫০ মিনিটে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

অভয়নগর উপজেলায় ৬টি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এর মধ্যে চেঙ্গুটিয়া বাজার ঈদগাহ  ময়দানে সকাল ৭.৩০ মিনিটে, বালিয়াডাঙ্গা দক্ষিণ পাড়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৭.৩০ মিনিটে, ধোপাদি চারাতলা ঈদগাহ ময়দানে সকাল ৭.৪৫ মিনিটে, উড়াতলা ঈদগাহ ময়দান সকাল  ৭.২০ মিনিটে, আমডাঙ্গা মোহামাদিয়া ঈদগাহ ময়দান সকাল ৮ টায়, আমডাঙ্গা নবি নগর ঈদগাহ ময়দান সকাল ৭.৩০ মিনিটে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

শার্শা উপজেলায় পাঁচটি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এগুলির মধ্যে শার্শা কেন্দ্রীয় ঈদগাহে সকাল ৭.৩০ মিনিটে, উলাশি কেন্দ্রীয় ঈদগাহে সকাল ৮ টায়, বাগআঁচড়া কেন্দ্রীয় ঈদগাহে সকাল ৭.৩০ মিনিটে এবং বেনাপোল বাজার কেন্দ্রীয় ঈদগাহে সকাল ৮ টায় ঈদের নামাজে জামাত অনুষ্ঠিত হবে।

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, ঈদের জামাতে মুসল্লিদের নিরাপত্তা, পরিচ্ছন্নতা ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে।

Share.
Exit mobile version