Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ক্রেতাশূন্য মাছবাজার
  • কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের ইফতার অনুষ্ঠিত
  • দাদা রিপনের ১৭তম হত্যাবার্ষিকী আজ
  • যশোর সীমান্তে বিজিবির অভিযানে চোরাচালানি মালামাল আটক
  • বাগেরহাটের মোংলা-ঘোষিয়াখালী চ্যানেলে বাঁধ দেয়ার চেষ্টা : প্রতিমন্ত্রীর নির্দেশে ভণ্ডুল
  • ঝিনাইদহে অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
  • জীবননগরে রজনীগন্ধা ফুল চাষ করে লাভবান চাষি
  • দুই শতাধিক শ্রমজীবী মানুষের সাথে আইডিয়ার ইফতার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, মার্চ ১৪
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে এইচএসসির ফল চ্যালেঞ্জ করেছেন ৬৬ হাজার শিক্ষার্থী

banglarbhoreBy banglarbhoreঅক্টোবর ২৫, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোর বোর্ডে এ বছরের এইচএসসি পরীক্ষা ফলাফল চ্যালেঞ্জ করে ৬৬ হাজার আবেদন জমা পড়েছে। বোর্ড কর্তৃপক্ষ ১৫ অক্টোবর যে ফলাফল ঘোষণা করেছে সেটি মানতে পারেনি এসব পরীক্ষার্থী। এ কারণে উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য বিপুল সংখ্যক পরীক্ষার্থী এই আবেদন করেছে। এর অর্ধেকের বেশি আবেদন পড়েছে ইংরেজিতে। যশোরে শিক্ষা বোর্ড প্রতিষ্ঠার পর এবারই সর্বোচ্চ সংখ্যক আবেদন জমা পড়েছে।

এ বছর এইচএসসি পরীক্ষার ফলাফলে সারাদেশে আটটি সাধারণ বোর্ডের মধ্যে যশোর বোর্ডের অবস্থান সপ্তম। যশোর শিক্ষাবোর্ডে গড় পাশের হার ৬৪.২৯ শতাংশ। যশোর শিক্ষাবোর্ড থেকে এ বছর এক লাখ ২২ হাজার ৫১১ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। এরমধ্যে পাস করেছে ৭৮ হাজার ৭৬৪ জন। এ বছর যশোর বোর্ডে ৩১ শতাংশ পরীক্ষার্থী ইংরেজিতে অকৃতকার্য হয়েছে।

বোর্ডের পরীক্ষা বিভাগের তথ্যানুযায়ী, এইচএসসির উত্তরপত্র পুনর্মূল্যায়নে জন্য বাংলা প্রথম পত্রে পাঁচ হাজার ২৯৪, দ্বিতীয় পত্রে পাঁচ হাজার ২৯৪, ইংরেজি প্রথম পত্রে ১৮ হাজার ৯৫১, দ্বিতীয় পত্রে ১৮ হাজার ৯৫১, অর্থনীতি প্রথম পত্রে ৯২, দ্বিতীয় পত্রে ৯২, সমাজ বিজ্ঞান প্রথম পত্রে ৩০, দ্বিতীয় পত্রে ৩০, যুক্তিবিদ্যা প্রথম পত্রে ৮৯, দ্বিতীয় পত্রে ৮৯, মনোবিজ্ঞান প্রথম পত্রে পাঁচ, দ্বিতীয় পত্রে পাঁচ, ভূগোল প্রথম পত্রে ৮৮, দ্বিতীয় পত্রে ৮৮, পরিসংখ্যান প্রথম পত্রে এক, দ্বিতীয় পত্রে এক, আরবি প্রথম পত্রে এক, দ্বিতীয় পত্রে এক, পদার্থ বিজ্ঞান প্রথম পত্রে তিন হাজার ৯৮৯, দ্বিতীয় পত্রে তিন হাজার ৯৮৯, রসায়ন প্রথম পত্রে ২১, দ্বিতীয় পত্রে ২১, জীব বিজ্ঞান প্রথম পত্রে ২০, দ্বিতীয় পত্রে ২০, কৃষি শিক্ষা প্রথম পত্রে ২১, দ্বিতীয় পত্রে ২১, ইসলাম শিক্ষা প্রথম পত্রে ১৯, দ্বিতীয় পত্রে ১৯, হিসাব বিজ্ঞান প্রথম পত্রে ৬৪৭, দ্বিতীয় পত্রে ৬৪৭, উচ্চতর গণিত প্রথম পত্রে ৩৩, দ্বিতীয় পত্রে ৩৩, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্রে ৫০, দ্বিতীয় পত্রে ৫০, পৌরনীতি ও সুশাসন প্রথম পত্রে ১০০, দ্বিতীয় পত্রে ১০০, সমাজ কর্ম প্রথম পত্রে ৩০, দ্বিতীয় পত্রে ৩০, গার্হস্থ্য বিজ্ঞান প্রথম পত্রে সাত ও দ্বিতীয় পত্রে সাত, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে ছয় হাজার ৯৭৪, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রে পাঁচ ও দ্বিতীয় পত্রে পাঁচ, উৎপাদন ব্যবস্থাপনা ও মার্কেটিং প্রথম পত্রে ১৩ ও দ্বিতীয় পত্রে ১৩, ফাইন্যান্স, ব্যাংকিং এবং ইন্স্যুরেন্স প্রথম পত্রে ১২ ও দ্বিতীয় পত্রে ১২, ইতিহাস প্রথম পত্রে ২৪ ও দ্বিতীয় পত্রে ২৪ টি আবেদন জমা পড়েছে।
বোর্ড সূত্র জানিয়েছে, যশোর বোর্ড প্রতিষ্ঠার পর এবার সবচেয়ে আবেদন জমা পড়লো। আর সর্বোচ্চ আবেদন জমা পড়েছে ইংরেজির দুই পত্রে।

যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মর্জিনা আক্তার বলেন, শিক্ষার্থীরা তাদের ফলাফলে সন্তুষ্ট না বলেই আবেদন করেছে। ইতিমধ্যে পুনর্মূল্যায়নের আবেদনের সময় শেষ হয়েছে। এক মাসের মধ্যে নিরীক্ষণের ফলাফল ঘোষণা করে হবে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ক্রেতাশূন্য মাছবাজার

মার্চ ১৩, ২০২৬

কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের ইফতার অনুষ্ঠিত

মার্চ ১৩, ২০২৬

দাদা রিপনের ১৭তম হত্যাবার্ষিকী আজ

মার্চ ১৩, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.