Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে একুশের প্রথম প্রহরে সর্বস্তরের শ্রদ্ধা নিবেদন
  • কমছে লেবু, শসা, বেগুনের দাম
  • ফিলিস্তিনে বয়ে যাক ন্যায়ের নতুন ভোর
  • বিদ্যুৎ সেবায় ভোগান্তি কমাতে নির্দেশ প্রতিমন্ত্রী অমিতের
  • যশোরে শ্রীরামকৃষ্ণদেবের ১৯১তম জন্মতিথি ও বার্ষিক উৎসব সমাপ্ত
  • রামপালে সংবর্ধিত প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম
  • কোটচাঁদপুরের ৭ কিশোরের বিশ্ব জয়
  • ঝিকরগাছা কেন্দ্রীয় জামে মসজিদে অনুদান দিলেন এমপি ডা. ফরিদ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, ফেব্রুয়ারি ২১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে একুশের প্রথম প্রহরে সর্বস্তরের শ্রদ্ধা নিবেদন

banglarbhoreBy banglarbhoreফেব্রুয়ারি ২১, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn
 বাংলার ভোর প্রতিবেদক
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে যশোরে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল নামে। রাত ১২টা ১ মিনিটে যশোর এম এম কলেজ কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বপ্রথম পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন যশোর-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
এ সময় তিনি শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ শেষে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে ভাষা শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানান।

এরপর পর্যায়ক্রমে যশোর জেলা প্রশাসন, জেলা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, সরকারি মাইকেল মধুসূদন কলেজ, প্রেসক্লাব যশোর, যশোর সংবাদপত্র পরিষদ, দৈনিক বাংলার ভোর পরিবারসহ বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান এবং পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। রাত বাড়ার সঙ্গে সঙ্গে শহীদ মিনার প্রাঙ্গণে মানুষের উপস্থিতি আরও বাড়তে থাকে।
শিশু-কিশোর থেকে শুরু করে প্রবীণ নাগরিক সব বয়সী মানুষের অংশগ্রহণে একুশের প্রথম প্রহর হয়ে ওঠে আবেগঘন ও শ্রদ্ধাভরা। এ ছাড়া বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’সহ প্রভাতফেরির গান পরিবেশন করা হয়, যা পুরো পরিবেশকে আরও আবেগময় করে তোলে।
এদিকে, শহীদ মিনার চত্বরে নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন।
একুশের প্রথম প্রহরে যশোরবাসীর এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে ভাষা শহীদদের স্মৃতি ও আত্মত্যাগ এখনো বাঙালির হৃদয়ে গভীরভাবে প্রোথিত।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

কমছে লেবু, শসা, বেগুনের দাম

ফেব্রুয়ারি ২০, ২০২৬

ফিলিস্তিনে বয়ে যাক ন্যায়ের নতুন ভোর

ফেব্রুয়ারি ২০, ২০২৬

বিদ্যুৎ সেবায় ভোগান্তি কমাতে নির্দেশ প্রতিমন্ত্রী অমিতের

ফেব্রুয়ারি ২০, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.