Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে তেল পাম্প আকস্মিক পরিদর্শনে প্রতিমন্ত্রী অমিত
  • এবার যশোরে গ্যাসের দাম বৃদ্ধির গুজব
  • ‘ফ্রাঙ্কেনস্টাইন’-এ মুগ্ধ দর্শক
  • নানা কর্মসূচিতে যশোরে বিশ্ব নাট্য দিবস পালন
  • ঈদের পরও জমেনি যশোরের বাজার, মুরগির দামে ঊর্ধ্বগতি
  • যশোরে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা এনসিপির
  • যথাযোগ্য মর্যাদায় যশোরে মহান স্বাধীনতা দিবস পালিত
  • চৌগাছায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কলেজ শিক্ষক নিহত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, মার্চ ২৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে এনসিপির ‘ব্লকেড’

banglarbhoreBy banglarbhoreজুলাই ১৬, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোর চাঁচড়া মোড়ে ‘ব্লকেড’ কর্মসূচি পালন করছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। গোপালগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের ওপর হামলার ঘটনায় এ কর্মসূচি পালন করছেন তারা। আজ বুধবার বিকাল ৫টার দিকে চাঁচড়া চৌরাস্ত মোড়ে সড়কের উপরে দাঁড়িয়ে প্রায় পৌনে এক ঘন্টা এই কর্মসূচি পালন করেন।

যশোর-খুলনা, যশোর-ঝিনাইদহ ও যশোর-সাতক্ষীরা মহাসড়কের সংযোগ স্থল চাঁচড়ার মোড় হওয়াতে ব্যাপক যানজট সৃষ্টি হয়। কর্মসূচিতে আওয়ামী লীগের বিরুদ্ধে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। এসময় বক্তরা, সম্প্রতি কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা এনসিপির নেতাকর্মী ও তাদের বহরে হামলার ঘটনায় দ্রুত গ্রেফতারের দাবি জানান।

জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য খালেদ সাইফুল্লাহ বলেন,  স্বৈরাচারী শাসন থেকে মুক্তির জন্য ছাত্র-জনতা দীর্ঘদিন ধরে লড়াই করেছে। বহু প্রাণ গেছে, আহত হয়েছে হাজার হাজার মানুষ। তার পরেও আবারও আওয়ামী লীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা দেশটাকে অস্থিশীল করতে চাইছে। আওয়ামী লীগ ফ্যাসিবাদী ও তাদের দালালেরা আর এই দেশে রাজনীতি করতে পারবে না।

আজ এই ‘ব্লকেড’ কর্মসূচি আমাদের পরিস্থিতি এখানেই এনেছে। আমরা বলতে চাই, এই প্রশাসের দুর্বলতাকে পুঁজি করে ফ্যাসিস আওয়ামী লীগ আবারও প্রকােশ্যে আসছে চাইছে। তাদের সন্ত্রাসী তান্ডব চাচ্ছালে। তাদের হুশিয়ারি করতে চাই, প্রশাসন দুর্বল হলেও দেশে হাজার হাজার ছাত্রজনতা আবারও তাদের জবাব দিতে প্রস্তুত রয়েছে।

এসময় সংগঠনটির জেলা সংগঠক মনিরুজ্জামান আজাদ, নুরুজ্জামান বক্তব্য রাখেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে তেল পাম্প আকস্মিক পরিদর্শনে প্রতিমন্ত্রী অমিত

মার্চ ২৮, ২০২৬

এবার যশোরে গ্যাসের দাম বৃদ্ধির গুজব

মার্চ ২৭, ২০২৬

‘ফ্রাঙ্কেনস্টাইন’-এ মুগ্ধ দর্শক

মার্চ ২৭, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.