Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে ব্যাংকে বন্ধক রাখা জমি বিক্রি : বিপাকে ক্রেতা
  • যশোরে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত
  • তালায় বিএনপি অফিসের দুর্বৃত্তদের আগুন
  • ঝিকরগাছায় কৃষক কার্ড তৈরির লক্ষ্যে মতবিনিময়
  • ফকিরহাটে সড়কে গেল মোটরসাইকেল আরোহীর প্রাণ
  • বকেয়া বেতন দাবিতে যশোর আইটি পার্কে ‘চালডাল’ কর্মীদের বিক্ষোভ ভাংচুর
  • যশোরে মাছের ঘেরে যুবকের রক্তাক্ত মরদেহ
  • যশোরে সেচ পাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, মার্চ ৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে ওএমএস ডিলার নিয়োগে লটারি; ৩ কেন্দ্রে স্থগিতাদেশ

banglarbhoreBy banglarbhoreজুলাই ৩, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোরে খোলা বাজারে চাল ও আটা (ওএমএস) বিক্রির জন্য ডিলার নিয়োগ প্রক্রিয়া লটারির মাধ্যমে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের আয়োজনে এই নিয়োগ কার্যক্রম অনুষ্ঠিত হয়। তবে, ৩ টি কেন্দ্রে উপস্থিতিদের আপত্তির মুখে ডিলার নিয়োগ স্থগিত করা হয়েছে।
জেলা খাদ্য নিয়ন্ত্রক সেফাউর রহমান এর সঞ্চালনায় লটারি অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আজহারুল ইসলাম। এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের উপ-পরিচালক সেলিমুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মোট ১২টি ডিলার পয়েন্টের মধ্যে লটারির মাধ্যমে কয়েকটি ওয়ার্ডে নতুন ডিলার মনোনীত করা হয়েছে। লটারিতে যারা ডিলার হয়েছেন তাদের মধ্যে রয়েছেন, ১ নম্বর ওয়ার্ড পূর্ব বারান্দিপাড়া কেন্দ্র ২১টি আবেদনপত্রের মধ্য থেকে লটারিতে কামরুল হাসান টুটুল ডিলার হিসেবে মনোনীত হয়েছেন। ২ নম্বর ওয়ার্ড খালধার রোড কেন্দ্র ১৫টি আবেদনের প্রেক্ষিতে লটারি জিতেছেন শেখ আলী আকবর। ৩ নম্বর ওয়ার্ডের ঘোপ সেন্ট্রাল রোড এলাকার রাজুর মোড় কেন্দ্রে ১৩টি আবেদনের মধ্যে ইব্রাহিম হোসেন বিজয়ী হয়েছেন। একই ওয়ার্ডের বউ বাজার এলাকায় ৯টি আবেদনের মধ্যে বাবর আলী লটারিতে জয়ী হয়েছেন। ৪ নম্বর ওয়ার্ড কাঁঠালতলা কেন্দ্রে ১৪টি আবেদনের মধ্যে সালমা ইসলাম ডিলার মনোনীত হয়েছেন। ৫ নম্বর ওয়ার্ড এম এম কলেজ এলাকা কেন্দ্রে ১৮টি আবেদনের মধ্যে হাশেম আলী মনোনীত হয়েছেন। ৬ নম্বর ওয়ার্ড তেঁতুলতলা কেন্দ্রে ১১টি আবেদনের মধ্যে ইয়াছিন আলী মনোনীত হয়েছেন। ৯ নম্বর ওয়ার্ডে ১৫টি আবেদনের মধ্যে এটিএম মইনুল ইসলাম ও বিসিক কেন্দ্রে মো. ইখতেয়ারকে লটারিতে ডিলার মনোনীত হয়েছেন।

তবে, ৬ নম্বর ওয়ার্ডের পিটিআই রোড কেন্দ্র এলাকা, ৭ নম্বর ওয়ার্ডের টিবি ক্লিনিক কেন্দ্র, ৮ নম্বর ওয়ার্ড কেন্দ্র এলাকায় ডিলার নিয়োগ স্থগিত করা হয়েছে। উপস্থিত সম্ভাব্য ডিলাররা অভিযোগ করেন, এসব ওয়ার্ডে আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টরা আবেদন করেছেন বা তাদের প্রভাব রয়েছে। লটারি শুরুর আগেও হল রুম থেকে কয়েকজনকে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে বের করে দেওয়া হয়। এ নিয়ে সম্মেলন কক্ষে কিছুটা উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়।
জেলা প্রশাসক আজহারুল ইসলাম এ বিষয়ে বলেন, স্থগিত হওয়া ওয়ার্ডগুলোতে পরবর্তীতে যাচাই-বাছাই করে ডিলার নিয়োগ দেওয়া হবে।

ওএমএস ডিলার নিয়োগে যশোরে লটারি স্থগিতাদেশ ৩ কেন্দ্রে
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে ব্যাংকে বন্ধক রাখা জমি বিক্রি : বিপাকে ক্রেতা

মার্চ ২, ২০২৬

যশোরে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত

মার্চ ২, ২০২৬

তালায় বিএনপি অফিসের দুর্বৃত্তদের আগুন

মার্চ ২, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.