Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ঝিকরগাছায় সড়ক দুর্ঘটনায় পল্লী চিকিৎসক নিহত
  • তালা-কলারোয়ার উন্নয়নের সাংবাদিক সমাজের সহযোগিতা চাই : এমপি ইজ্জত উল্লাহ
  • জীবননগরে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রি উদ্বোধন
  • কোটি টাকা মুক্তিপণ দাবিতে যশোরে ওষুধ ব্যবসায়ী অপহরণ
  • যুদ্ধের কালো ছায়া : মানবতার অশ্রু
  • যশোরে ব্যাংকে বন্ধক রাখা জমি বিক্রি : বিপাকে ক্রেতা
  • যশোরে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত
  • তালায় বিএনপি অফিসের দুর্বৃত্তদের আগুন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, মার্চ ৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে কর্মী সম্মেলন সফল করতে জামায়াতের মিছিল ও লিফলেট বিতরণ

banglarbhoreBy banglarbhoreডিসেম্বর ২৩, ২০২৪Updated:ডিসেম্বর ২৩, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান আগামী শুক্রবার (২৭ ডিসেম্বর) যশোরে আগমনকে ঘিরে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য তৈরি হয়েছে। প্রতিদিনই চলছে প্রচার মিছিল ও লিফরেট বিতরণ। কর্মী সম্মেলন সফল করতে সোমবার যশোরের পুলেরহাট বাজার, উপশহরে মিছিল  ও লিফলেট বিতরণ করা হয়েছে। উপশহর এলকায় শহর সেক্রেটারি অধ্যাপক শামছুজ্জামানের ও পুলেরহাট বাজারে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুসের নেতৃত্বে মিছিল ও লিফরেট বিতরণ করা হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস, শহর সেক্রেটারি অধ্যাপক শামছুজ্জামান, যশোর সদরের সম্ভাব্য সংসদ সদস্য প্রাথী ভিপি কাদের,শহর শিবিরের সাবেক সভাপতি মো. নূরুজ্জামান, পুলেরহাট বাজারের আমীর আব্দুল হানিফ, ইমরান হুসাইন প্রমুখ।

সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ বলেন, বিগত ২০০৮ সালের পর থেকে দলের শীর্ষ নেতৃবৃন্দ থেকে শুরু করে তৃণমুলের নেতাকর্মীরা এলাকা ছাড়া এবং বিভিন্ন মিথ্যা মামলায় কারাগারে ছিলেন। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দলের হাজারো নেতাকর্মীর নামে মিথ্যা মামলা হয়েছিল। কিন্তু বিগত ৫ আগস্ট শেখ হাসিনার পতন হলে নেতৃবৃন্দ এলাকায় ফিরে আসেন এবং দলের সাংগঠনিক কার্যক্রম পুরোদমে শুরু করেন। এখন নেই কোন পুলিশি বাঁধা, নেই কোন চাপ। স্বাধীনভাবে দলের সকল কার্যক্রম পরিচালনা করা যাচ্ছে বলে দলটির নেতৃবৃন্দ জানিয়েছেন। ইতিমধ্যে দলকে সুসংগঠিত করার লক্ষ্যে সংগঠনের উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন কমিটিগুলো গঠন করা হয়েছে। আগামী ২৭ ডিসম্বরের কর্মীসম্মেলন সফল করতে সকলে কাজ করার আহবান জানান।

জামায়াত
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ঝিকরগাছায় সড়ক দুর্ঘটনায় পল্লী চিকিৎসক নিহত

মার্চ ৩, ২০২৬

তালা-কলারোয়ার উন্নয়নের সাংবাদিক সমাজের সহযোগিতা চাই : এমপি ইজ্জত উল্লাহ

মার্চ ৩, ২০২৬

জীবননগরে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রি উদ্বোধন

মার্চ ৩, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.