Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • শহিদ জিয়ার স্মৃতি বিজড়িত উলাশীর খাল পড়ে আছে অযত্নে
  • ভবদহে আবারও জলাবদ্ধতার শঙ্কা  ধীরগতির খনন কাজে উদ্বিগ্ন এলাকাবাসী
  • জীবননগর রায়পুরে ভিজিএফ’র চাল বিতরণ
  • শিশু মৃত্যু : কেশবপুরের সেই ক্লিনিক বন্ধ
  • জয়তী সোসাইটির উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত
  • যশোরে চৌগাছা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত
  • যশোরে মেডিকেল টেকনোলজিস্ট পরিষদের ইফতার অনুষ্ঠিত
  • পবিত্র ঈদুল ফিতরে যশোরে প্রথম জামায়াত সকাল ৮টায়
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, মার্চ ১২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে কীটনাশক পানে কৃষকের মৃত্যু

banglarbhoreBy banglarbhoreজানুয়ারি ১, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
এআই নির্মিত প্রতিকী ছবি
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোরের বাঘারপাড়া উপজেলায় কীটনাশক পানে ইলিয়াস হোসেন (৫০) নামে এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। তিনি বাঘারপাড়া বন্দবিলা ইউনিয়নের খাটুরাকান্দি গ্রামের বাসিন্দা।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আর্থিক দেনার চাপ সহ্য করতে না পেরেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার (২৩ ডিসেম্বর) দুপুর আনুমানিক ১টায় ইলিয়াস হোসেন তাদের বাড়ির পাশে মাঠের ভেতরে যান। সেখানে তিনি বিষাক্ত কীটনাশক পান করেন। পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে তাৎক্ষণিকভাবে চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) দীর্ঘ কয়েকদিন ধরে ইলিয়াস হোসেন চিকিৎসাধীন ছিলেন। কিন্তু চিকিৎসকদের সকল প্রচেষ্টা ব্যর্থ করে বৃহস্পতিবার সকাল ৭টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাঘারপাড়া থানা সূত্রে জানা যায়, নিহত ইলিয়াস হোসেন আর্থিকভাবে চরম সংকটে ভুগছিলেন। বিভিন্ন মানুষের কাছে তার দেনা ছিল। এই আর্থিক দেনার কারণেই তিনি আত্মহত্যা করেছেন বলে পরিবার ও স্থানীয়দের ধারণা।

আইনগত প্রক্রিয়া শেষে মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

শহিদ জিয়ার স্মৃতি বিজড়িত উলাশীর খাল পড়ে আছে অযত্নে

মার্চ ১২, ২০২৬

ভবদহে আবারও জলাবদ্ধতার শঙ্কা  ধীরগতির খনন কাজে উদ্বিগ্ন এলাকাবাসী

মার্চ ১২, ২০২৬

জীবননগর রায়পুরে ভিজিএফ’র চাল বিতরণ

মার্চ ১২, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.